আজঃ শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ -এ ২৪ শ্রাবণ ১৪৩৩ - ২৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • হীরক জয়ন্তী উপলক্ষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পুনর্মিলনী নিবন্ধন শুরু • হিলিতে কাঁচা মরিচের দাম ৪০০ থেকে নেমে ১২০ টাকা • নদী থেকে ২২ ঘণ্টা পর উদ্ধার হলো ইউনুসের মরদেহ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নীলফামারীতে সাইবার সেল গঠনের দেড় মাসেই উদ্ধার ২০ হারানো মোবাইল, ফেরত পেলেন প্রকৃত মালিকরা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নাইম শাহ্

মোঃ নাইম শাহ্ , নীলফামারী সদর , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 27 জুলাই, 2026

নীলফামারী জেলা পুলিশের সাইবার সেল গঠনের দেড় মাসের মধ্যেই হারানো ২০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ভুলবশত অন্যের ‘নগদ’ অ্যাকাউন্টে চলে যাওয়া ৯ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও অর্থ প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন বলেন, অনেকেই মোবাইল ফোন বা অন্যান্য ডিজিটাল ডিভাইস হারিয়ে গেলে কিংবা চুরি হলেও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন না। ফলে হারানো ডিভাইস উদ্ধারের সুযোগ কমে যায়। এছাড়া ওই ডিভাইস ব্যবহার করে কোনো অপরাধ সংঘটিত হলে প্রকৃত মালিকও বিভিন্ন ধরনের আইনি জটিলতায় পড়তে পারেন। তাই এ ধরনের ঘটনা ঘটলে দ্রুত সংশ্লিষ্ট থানায় জিডি করার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, আধুনিক পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে গত ১৩ জুন নীলফামারী জেলা পুলিশের ‘সাইবার সেল’ গঠন করা হয়। প্রতিষ্ঠার মাত্র দেড় মাসের মধ্যেই তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় হারানো মোবাইল ফোন উদ্ধার, ডিজিটাল প্রতারণা প্রতিরোধ ও সাইবার অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতে এ সেলের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং ইতিবাচক ফলাফল দৃশ্যমান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও কষ্টার্জিত অর্থ ফিরে পেয়ে সেবাগ্রহীতারা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং জেলা পুলিশের এ উদ্যোগের প্রশংসা করেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image