আজঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ -এ ৮ শ্রাবণ ১৪৩৩ - ৭ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• ‘কৃষিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে কৃষক কার্ড’—হুইপ আখতারুজ্জামান মিয়া • ‘শহীদদের স্বপ্নপূরণে দায়বদ্ধ আমরা’—আব্দুল করিম, এমপি • দেবীগঞ্জে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ, বৈধ উত্তরাধিকারী চার কন্যাকে বঞ্চিত করার অভিযোগ • ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে দিনভর পুলিশি অভিযানে জব্দ ৫০টির বেশি নিষিদ্ধ চায়না জাল • খানসামায় অটো ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত, আহত ৪ • ‘কৃষিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে কৃষক কার্ড’—হুইপ আখতারুজ্জামান মিয়া • ‘শহীদদের স্বপ্নপূরণে দায়বদ্ধ আমরা’—আব্দুল করিম, এমপি • দেবীগঞ্জে পালিত কন্যাকে ওয়ারিশ সনদ, বৈধ উত্তরাধিকারী চার কন্যাকে বঞ্চিত করার অভিযোগ • ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে দিনভর পুলিশি অভিযানে জব্দ ৫০টির বেশি নিষিদ্ধ চায়না জাল • খানসামায় অটো ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত, আহত ৪

অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

গোলাম মোস্তাফিজার রহমান মিলন

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , 59 , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 17 মে, 2026

ভারতে অবস্থানরত আত্মীয়কে বিয়ের দাওয়াত দিতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া আতাউস সামাদ আতু নামের এক বাংলাদেশি নাগরিককে একদিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার বিকেলে হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক শেষে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
ফেরত পাওয়া আতাউস সামাদ আতু দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার খলিলপুর সরদারপাড়া গ্রামের মৃত সাদিকুল ইসলামের ছেলে।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হিলি সীমান্তের হাড়িপুকুর এলাকা দিয়ে ভারতে থাকা তার বোনের বাড়িতে বিয়ের দাওয়াতের কার্ড দিতে যান আতাউস সামাদ আতু। এ সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে বিএসএফ সদস্যরা তাকে বোনের বাড়ি থেকে আটক করে।
পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে অবহিত করলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ শুরু হয়। এর ধারাবাহিকতায় শনিবার বিকেল ৫টার দিকে সীমান্ত এলাকায় উভয় বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটক বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে।
পরবর্তীতে বিজিবি সদস্যরা তাকে হাকিমপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সন্ধ্যার দিকে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতে থাকা আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত দিতে গিয়ে বিএসএফের হাতে আটক হওয়া এক বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image