আজঃ সোমবার, ১৩ জুলাই, ২০২৬ -এ ২৯ আষাঢ় ১৪৩৩ - ২৭ মুহাররম ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• পীরগাছায় পশ্চিমদেবু বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শনে এসিল্যান্ড • ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • ব্যারিষ্টার জমির উদ্দিনের মৃত্যুতে হাবিপ্রবি সাদা দলের শোক • দিনাজপুরে তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর • চিরিরবন্দরে ইজিবাইক চুরির ঘটনায় এক ব্যক্তি আটক • পীরগাছায় পশ্চিমদেবু বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শনে এসিল্যান্ড • ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • ব্যারিষ্টার জমির উদ্দিনের মৃত্যুতে হাবিপ্রবি সাদা দলের শোক • দিনাজপুরে তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর • চিরিরবন্দরে ইজিবাইক চুরির ঘটনায় এক ব্যক্তি আটক

মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর মৃত্যু

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এনামুল মবিন সবুজ

এনামুল মবিন সবুজ , চিরিরবন্দর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 7 নভেম্বর, 2025

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। কিডনীজনিত সমস্যার কারণে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তিনি ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউ বিভাগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই সপ্তাহ ধরে তিনি কিডনীজনিত জটিলতাসহ বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসাধীন ছিলেন।

১৯৪৩ সালের ২ জুন দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের খামার বিষ্ণুগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন আবুল হাসান মাহমুদ আলী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করে ১৯৬৩ সালে শিক্ষকতায় যোগ দেন এবং ১৯৬৪-১৯৬৬ সাল পর্যন্ত অর্থনীতির প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ১৯৬৬ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন।

১৯৬৮ সালে নিউইয়র্কে ভাইস-কনসাল হিসেবে কাজ করার সময় থেকেই তিনি বাঙালি প্রবাসীদের স্বাধীনতার পক্ষে সংগঠিত করতে ভূমিকা রাখেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে মে মাসে মুজিবনগর সরকারের যুক্তরাষ্ট্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও জাতিসংঘে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তিনি আওয়ামী লীগ সরকারের সময় ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং ২০২৪ সালে জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তবে একই বছর ছাত্র-জনতার গণআন্দোলনের ফলে সরকার পতনের পর জাতীয় সংসদ বিলুপ্ত হলে তিনি সংসদ সদস্য পদ হারান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজা ও দাফনের সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image