আজঃ সোমবার, ২৭ জুলাই, ২০২৬ -এ ১২ শ্রাবণ ১৪৩৩ - ১১ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• একবারপুর সাঁওতাল পল্লীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত • হাবিপ্রবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী ‘ব্যাডমিন্টন কার্নিভাল ১.০’ • হিলিতে কাঁচা মরিচের দাম ঊর্ধ্বমুখী, কেজি ২৮০ টাকা • ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা • হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত • একবারপুর সাঁওতাল পল্লীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত • হাবিপ্রবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী ‘ব্যাডমিন্টন কার্নিভাল ১.০’ • হিলিতে কাঁচা মরিচের দাম ঊর্ধ্বমুখী, কেজি ২৮০ টাকা • ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা • হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগিদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এনামুল মবিন সবুজ

এনামুল মবিন সবুজ , চিরিরবন্দর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 13 নভেম্বর, 2025

দিনাজপুরের চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগিদের মাঝে ছাগল ও ছাগলের জন্য ফ্লোরম্যাট উপকরণ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার ১৩ নভেম্বর সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর, ক্ষুদ্র নৃ গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৭৭ টি পরিবারের মাঝে ২ টি করে ছাগল ও ৫ টি করে ফ্লোরম্যাট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছাগল ও উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। 

এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ রায়হান আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ হামিদুর রহমান, উপজেলা সমবায় অফিসার বাসুদেব চন্দ্র দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রায়হান আলী, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর জানায়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬৫৩ টি সুফলভোগি পরিবারকে ৭ টি প্যাকেজের মাধ্যমে বকনা গরু, এঁড়ে গরু, ভেড়া, মুরগী, হাঁস, ছাগল প্রদান করা হয়েছে। এছাড়াও প্রাণিসম্পদের ইনপুট বিতরণ, প্রশিক্ষণ, ঘাস চাষ, প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে আদিবাসী পরিবারসমূহের জীবনমান উন্নয়ন করা হচ্ছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image