আজঃ সোমবার, ২৭ জুলাই, ২০২৬ -এ ১২ শ্রাবণ ১৪৩৩ - ১১ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• একবারপুর সাঁওতাল পল্লীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত • হাবিপ্রবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী ‘ব্যাডমিন্টন কার্নিভাল ১.০’ • হিলিতে কাঁচা মরিচের দাম ঊর্ধ্বমুখী, কেজি ২৮০ টাকা • ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা • হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত • একবারপুর সাঁওতাল পল্লীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত • হাবিপ্রবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী ‘ব্যাডমিন্টন কার্নিভাল ১.০’ • হিলিতে কাঁচা মরিচের দাম ঊর্ধ্বমুখী, কেজি ২৮০ টাকা • ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা • হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

হাবিপ্রবিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী ‘ব্যাডমিন্টন কার্নিভাল ১.০’

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আরাফাত ইসলাম

মোঃ আরাফাত ইসলাম , হাবিপ্রবি , ক্যাম্পাস প্রতিনিধিঃ

আপডেটঃ 26 জুলাই, 2026

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ব্যাডমিন্টন ক্লাব কর্তৃক আয়োজিত এবং শরীরচর্চা শিক্ষা শাখার সার্বিক সহযোগিতায় ৫ দিনব্যাপী ব্যাডমিন্টন কার্নিভাল ১.০ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে ব্যাডমিন্টন কার্নিভাল ১.০-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। এতে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসানসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম. এনামউল্যা বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি শারীরিক সুস্থতা ও মেধার বিকাশের জন্য প্রত্যেক শিক্ষার্থীর নিয়মিত খেলাধুলা অত্যাবশ্যক। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। তাহলে মাদক, র‌্যাগিং ও মব কালচারের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীরা বিরত থাকতে সক্ষম হবে। ভাইস-চ্যান্সেলর মহোদয় জুলাই বিপ্লবের মূল চেতনা, অর্থাৎ বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সচেতন ও সম্পৃক্ত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ৫ দিনব্যাপী উক্ত ব্যাডমিন্টন কার্নিভাল ১.০-এ হাবিপ্রবি জিমনেসিয়ামে ২০টি গ্রুপ মোট ২৩টি ম্যাচে অংশগ্রহণ করবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image