হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত
দিনাজপুরের হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় অ্যাসোসিয়েশনের নিজস্ব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় হিলি স্থলবন্দর ও কাস্টমস-সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, আমদানি-রপ্তানি কার্যক্রমের বর্তমান পরিস্থিতি, ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বন্দরের কার্যক্রম আরও গতিশীল ও ব্যবসাবান্ধব করতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
সভা শেষে উপস্থিত সদস্যরা সংগঠনের ঐক্য বজায় রেখে ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন