আজঃ বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬ -এ ২৪ বৈশাখ ১৪৩৩ - ২০ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• কাউনিয়ায় বিল্ডিং এর উপর দৃষ্টিনন্দন কাঠের দোতলা বাড়ি • অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে সতর্ক অবস্থায় বিজিবি • তারাগঞ্জে হত্যাকাণ্ডের শিকার নিহত সেই মঞ্জুরুলের পরিবারকে সেলাই মেশিন দিলেন এ টি এম আজহারুল ইসলাম • আদিতমারীতে টিন বিতরণে অপপ্রচার;দধি প্রসাদকে ঘিরে বিভ্রান্তি, বলছে স্থানীয়রা। • নবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা • কাউনিয়ায় বিল্ডিং এর উপর দৃষ্টিনন্দন কাঠের দোতলা বাড়ি • অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে সতর্ক অবস্থায় বিজিবি • তারাগঞ্জে হত্যাকাণ্ডের শিকার নিহত সেই মঞ্জুরুলের পরিবারকে সেলাই মেশিন দিলেন এ টি এম আজহারুল ইসলাম • আদিতমারীতে টিন বিতরণে অপপ্রচার;দধি প্রসাদকে ঘিরে বিভ্রান্তি, বলছে স্থানীয়রা। • নবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এনামুল হক দুখু

এনামুল হক দুখু , তারাগঞ্জ , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 6 মে, 2026

রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের উজিয়াল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে 'এইচবিএল-২' নামে একটি ইটভাটা এস্কেভেটরের মাধ্যমে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। তবে ইট ভাটাটি ভেঙে ফেলা হলেও মালিকের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো অর্থদণ্ড আরোপ করা হয়নি।

এর আগে একই মালিকানাধীন 'এইচবিএল-১' ইটভাটাটি গত বছরের ৪ মার্চ ভেঙে দিয়ে জরিমানা করা হয়েছিল। এছাড়া এইচবিএল-২ ভাটায় পূর্বে পানি ঢেলে আগুন নিভিয়ে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল।

জানা গেছে, বাংলাদেশ ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপনা (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯ (সংশোধিত)-এর ৫(২) ধারাসহ বিভিন্ন বিধান লঙ্ঘনের দায়ে ভাটাটি বন্ধ করে দেওয়া হয়। 

অভিযানের সময় ভাটার মালিকপক্ষ উপস্থিত থাকলেও তারা প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

অভিযানে নেতৃত্বদানকারী পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম জানান, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়েছে। দীর্ঘদিন ধরে ভাটাটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, তারাগঞ্জে অন্যান্য অবৈধ ইটভাটার বিরুদ্ধেও ধারাবাহিক অভিযান চালানো হবে এবং পরিবেশ রক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image