আজঃ শনিবার, ০৯ মে, ২০২৬ -এ ২৬ বৈশাখ ১৪৩৩ - ২২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা তালমা সহ বিভিন্ন এলাকায় আঙ্গুর বাগানে দর্শনার্থীদের ভিড় • দিনাজপুরে হজ্বযাত্রী বৃদ্ধি লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • আন্তর্জাতিক মা দিবস নিয়ে বেরোবি শিক্ষার্থীদের অনুভূতি • ঈদুল আজহা সামনে রেখে হিলি বাজারে জমে উঠেছে মসলার বেচাকেনা, কমেছে দাম • বেরোবিতে সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ, প্রক্টরের উপস্থিতি নিয়ে বিতর্ক • পঞ্চগড়ে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা তালমা সহ বিভিন্ন এলাকায় আঙ্গুর বাগানে দর্শনার্থীদের ভিড় • দিনাজপুরে হজ্বযাত্রী বৃদ্ধি লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত • আন্তর্জাতিক মা দিবস নিয়ে বেরোবি শিক্ষার্থীদের অনুভূতি • ঈদুল আজহা সামনে রেখে হিলি বাজারে জমে উঠেছে মসলার বেচাকেনা, কমেছে দাম • বেরোবিতে সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ, প্রক্টরের উপস্থিতি নিয়ে বিতর্ক

অবাধ নির্বাচন ও উন্নয়নের প্রতিশ্রুতি,পীরগাছায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এনসিপি প্রার্থী আখতার হোসেন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

হাবিবুর রহমান

হাবিবুর রহমান , পীরগাছা , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 22 জানুয়ারী, 2026

রংপুর-০৪ (পীরগাছা–কাউনিয়া) আসনে ১০ দলীয় জোট সমর্থিত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী, দলের সদস্য সচিব আখতার হোসেন পীরগাছায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার বিকেলে পীরগাছা উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে আয়োজিত এ সভায় তিনি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, এলাকার সার্বিক উন্নয়ন ভাবনা এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকাও তিনি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।
মতবিনিময় সভায় আখতার হোসেন জানান, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই ১০ দলীয় জোটের প্রধান লক্ষ্য।” তিনি আরও বলেন, নির্বাচিত হলে পীরগাছা ও কাউনিয়া উপজেলার শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন সম্ভব হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমেদ, উপজেলা জামায়াতের আমীর ও তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুলসহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় পীরগাছা উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং মুক্ত আলোচনায় অংশ নেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image