আজঃ রবিবার, ২৬ জুলাই, ২০২৬ -এ ১১ শ্রাবণ ১৪৩৩ - ১০ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• দিনাজপুরে কেয়ারার্স অ্যাসোসিয়েশনের সমন্বয়ক সভা অনুষ্ঠিত • অথৈ জলের মিতালি: তেনাছিড়া বিল এখন রূপকথার এক টুকরো সমুদ্র • বিরামপুর সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধায় ব্যর্থ বিএসএফ • ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত • সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব • দিনাজপুরে কেয়ারার্স অ্যাসোসিয়েশনের সমন্বয়ক সভা অনুষ্ঠিত • অথৈ জলের মিতালি: তেনাছিড়া বিল এখন রূপকথার এক টুকরো সমুদ্র • বিরামপুর সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর বাধায় ব্যর্থ বিএসএফ • ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত • সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

আপনাদের সকলকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই -আখতার হোসেন এমপি

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ জহির রায়হান

মোঃ জহির রায়হান , কাউনিয়া , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 11 মে, 2026

জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)  সদস্য সচিব ও কাউনিয়া - পীরগাছা এলাকার জাতীয় সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন 

ভোট হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য তার আলোকে আপনারা একেক জন একেক দলের প্রার্থীকে ভোট দিয়েছেন। আপনারা তেমনি ভালবেসে, টাকা পয়সা না নিয়ে  নিঃস্বার্থ  ভাবে সেই  ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছেন। ভোটে বিভিন্ন দল অংশ নিয়েছে কেউ ভোট কম পেয়েছে আবার কেউ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। 

আমিও তেমনি বেশি ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছি।  আপনাদের কাছে এ জন্য আমি কৃতজ্ঞ। আমি দল-মত নির্বিশেষে সবার এমপি হয়ে কাজ করতে চাই। আমি ভোটের আগে কোন এক দলের হয়ে নির্বাচন করেছি তবে নির্বাচিত হওয়ার পর আমি এখন সবার এমপি। সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই। আমি ভোটের আগে আপনাদেরকে কথা দিয়েছিলাম এমপি নির্বাচিত হলে তিন মাস পরপর আপনাদের সাথে আমি ত্রৈ মাসিক মতবিনিময় সভা  করে আপনাদের মতামত জানবো । যত রাতেই হোক আমি সবার কথা শুনবো। তিনি সোমবার সকাল ১১টায় কাউনিয়া উপজেলা পরিষদ চত্বরে ত্রৈমাসিক মতবিনিময় সভা প্রথম পর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। 

জামায়েতী ইসলামী বাংলাদেশ  উপজেলা শাখার আমির মাওলানা আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে মত বিনিময়ে সভায় উপস্থিত ছিলেন  জাতীয় নাগরিক পার্টি জেলা শাখার সংগঠক মোস্তাইন বিল্লাহ,  এন সি পি কাউনিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, জামায়াতে ইসলামী বালাপাড়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রহিম প্রমূখ। 

তিনি আরো বলেন আগে মসজিদ মন্দিরের জন্য যে সাহায্য আসতো তা ভাগ বাটোয়ারা করে খেয়ে কিছু অংশ মসজিদ মাদ্রাসায় দিতো আমি সরকারি যেটুকু বরাদ্দ পেয়েছি তা কোন কোন মসজিদ মাদ্রাসা মন্দির দিয়েছি তা ফেসবুকে প্রকাশ করেছি। যাতে এলাকার মানুষ বুঝতে কোন কোন ধর্মীয় প্রতিষ্ঠান বরাদ্দ পেল। গত ইদুল ফিতরে আমি ১০ লক্ষ বরাদ্দ পেয়েছিলাম তার মধ্যে পীরগাছা উপজেলায় সাড়ে পাঁচ লক্ষ এবং কাউনিয়া উপজেলায় সাড়ে চার লক্ষ টাকা প্রদান করেছি। আমি স্বচ্ছতার ভিত্তিতে এলাকার উন্নয়ন হোক। আপনারা আমার পাশে উন্নয়ন কাজে সহযোগিতা করবেন।

পরে তিনি কাউনিয়ায় স্থানীয় জনগণের সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষের মুখোমুখি হয়েছেন। 

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সাধারণ মানুষ সরাসরি সংসদ সদস্যের কাছে তাদের এলাকার নানা সমস্যা, সীমাবদ্ধতা এবং উন্নয়নের দাবি তুলে ধরেন। সাধারণ মানুষের কথা ধৈর্য সহকারে শোনেন এবং স্থানীয় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। 

এ সময় তিনি আরে  বলেন, তৃণমূলের মানুষের সমস্যাগুলো সরাসরি জানতেই এই ত্রৈমাসিক মতবিনিময় সভার আয়োজন করেছি।

 এ দিকে সাধারণ মানুষের সরাসরি মত প্রকাশের এমন সুযোগ সৃষ্টি করায় উপস্থিত এলাকাবাসী সংসদ সদস্যের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image