মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত সেবা কার্যক্রমের উদ্বোধন

তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত সেবা কার্যক্রমের উদ্বোধন

এনামুল হক দুখু

এনামুল হক দুখু , তারাগঞ্জ , রংপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ৭ মে, ২০২৬, ৬:০৯ সকাল আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩ দুপুর
  • উপজেলা: তারাগঞ্জ
  • জেলা: রংপুর
  • বিভাগ: রংপুর

রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২ টায় এ কার্যক্রম উদ্বোধন করেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর  এ টি এম আজহারুল ইসলাম।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে বক্তব্য দিতে গিয়ে এমপি এ টি এম আজহারুল ইসলাম বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তারাগঞ্জের সাধারণ মানুষ যেন উপজেলা পর্যায়েই উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যেই স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।

চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান এই সম্প্রসারণের ফলে রোগীদের চিকিৎসাসেবা গ্রহণে ভোগান্তি কমবে এবং উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। ভবিষ্যতেও স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাব্বর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামদুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখা'র আমির এস এম আলমগীর হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু প্রমূখ।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম