আজঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ -এ ১১ ভাদ্র ১৪৩৩ - ১২ রবিউল আউয়াল ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• বেরোবির বিজয়-২৪ হলের রিডিং রুম ও মসজিদে এসি, স্বস্তিতে শিক্ষার্থীরা • দীর্ঘ দুই বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী যাতায়াত বেড়েছে • বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট ৬ বছর ধরে বন্ধ : ২০০ কোটি টাকা ব্যয়ে হবে চালু • বেরোবিতে অতিরিক্ত বাস চালুর দাবিতে স্মারকলিপি প্রদান • জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের সরাসরি মানুষের কাছে যেতে হবে- হুইপ আখতারুজ্জামান মিয়া। • বেরোবির বিজয়-২৪ হলের রিডিং রুম ও মসজিদে এসি, স্বস্তিতে শিক্ষার্থীরা • দীর্ঘ দুই বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী যাতায়াত বেড়েছে • বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট ৬ বছর ধরে বন্ধ : ২০০ কোটি টাকা ব্যয়ে হবে চালু • বেরোবিতে অতিরিক্ত বাস চালুর দাবিতে স্মারকলিপি প্রদান • জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের সরাসরি মানুষের কাছে যেতে হবে- হুইপ আখতারুজ্জামান মিয়া।

জুলাই শহীদ পরিবারদের পাশে আছে দেশের জনগণ—ব্যারিস্টার নওশাদ জমির

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 21 জানুয়ারী, 2026

২০২৪ সালের ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে পঞ্চগড়ের পাঁচজন শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির। বুধবার দুপুরে জেলা প্রশাসনের অভ্যর্থনা কক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।

এ সময় ব্যারিস্টার নওশাদ জমির বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানবিক বিপর্যয় থেকে দেশকে রক্ষার জন্য জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলে যাবে না। দেশনায়ক তারেক রহমান ইতোমধ্যে শহীদ পরিবারগুলোর জন্য সুপরিকল্পিত সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সেগুলো বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, আপনাদের পাশে দেশের জনগণ আছে। আপনাদের দুঃখ-কষ্টের কথা আমাকে ব্যক্তিগতভাবে জানানোর অনুরোধ রইলো।

ব্যারিস্টার নওশাদ জমির বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে প্রতীক বরাদ্দ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, আমরা আশা করি, পঞ্চগড়ে আনন্দপূর্ণ পরিবেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে তিনি জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলার দুইটি সংসদীয় আসনে মোট ১৫ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন দাস, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনজুরুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকরা।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আগামীকাল থেকে জেলায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image