আজঃ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ -এ ১২ বৈশাখ ১৪৩৩ - ৮ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি কাউনিয়ায় বোরোর বাম্পার ফলন, তবুও দামে হতাশ চাষিরা • হাকিমপুরে মন্দির উন্নয়নে প্রধানমন্ত্রীর অনুদানের প্রকল্প হস্তান্তর • ১৫ ঘণ্টা চলার পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আবারও বন্ধ • খানসামায় বাংলাদেশ স্কাউটস “কাব হলিডে” ২০২৬ উদ্বোধন • ক্ষুদে সওয়ারি হালিমার ঘোড়দৌড়ের নৈপুণ্যে জমে উঠল লালমনিরহাটের বৈশাখী উৎসব। • ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি কাউনিয়ায় বোরোর বাম্পার ফলন, তবুও দামে হতাশ চাষিরা • হাকিমপুরে মন্দির উন্নয়নে প্রধানমন্ত্রীর অনুদানের প্রকল্প হস্তান্তর • ১৫ ঘণ্টা চলার পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আবারও বন্ধ • খানসামায় বাংলাদেশ স্কাউটস “কাব হলিডে” ২০২৬ উদ্বোধন • ক্ষুদে সওয়ারি হালিমার ঘোড়দৌড়ের নৈপুণ্যে জমে উঠল লালমনিরহাটের বৈশাখী উৎসব।

পঞ্চগড়ে পাম্পে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলে মামলা দেওয়াকে কেন্দ্র করে ইউএনও'র উপর হামলা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আল মাহমুদ দোলন

আল মাহমুদ দোলন , বোদা , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 25 এপ্রিল, 2026

পঞ্চগড়ের দেবীগঞ্জে পাম্পে দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক ও সাথে থাকা আনসার সদস্যের উপর হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ভাউলাগঞ্জে অবস্থিত মেসার্স জান্নাতুন মাওয়া ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটনা ঘটে। এর আগে সকাল ৯টা থেকে ট্যাগ অফিসার, পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যদের উপস্থিতিতে তেল সরবরাহ অব্যাহত ছিল। পার্শ্ববর্তী ডোমার উপজেলার চিলাহাটি, বোদা উপজেলার বড়শশী, বগদুলঝুলা ও দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ও চিলাহাটি ইউনিয়নের বাসিন্দারা এই পাম্প থেকে পেট্রোল-অকটেন সংগ্রহ করার বাড়তি ভিড় থাকে সবসময়।

স্থানীয় সূত্র জানায়, শনিবার পেট্রোল সরবরাহের বিষয়টি জানতে পেরে ভোর থেকেই পাম্পে মোটরসাইকেলের লাইন দীর্ঘ হতে থাকে। বেলা সাড়ে ১২টায় তেল সরবরাহ কার্যক্রম পরিদর্শনের জন্য ওই পাম্পে যান ইউএনও সবুজ কুমার বসাক। ঘটনাস্থলে পৌঁছেই তিনি ফুয়েল কার্ড, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স নেই এমন চালকদের স্থান ত্যাগ করার নির্দেশ দেন। এই সময় দুইজন মোটরসাইকেল চালকের মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স  না থাকায় উভয়কে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

মামলা প্রদানের পরপরই লাইনে অপেক্ষমাণ অন্তত ৩০-৪০ জন মোটরসাইকেল চালক হট্টগোল শুরু করে। ধারণা করা হচ্ছে তাদের কারোরই মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ছিল না। এই সময় ইউএনও ও সাথে থাকা আনসার সদস্যের দিকে তেড়ে আসে তারা। পরিস্থিতির অবনতি হলে ইউএনওকে পরে পার্শ্ববর্তী এক বাড়িতে সরিয়ে নেওয়া হয়। এই সময় আনসার সদস্য তৈয়বুর রহমানকে কিলঘুষি দিয়ে তার সাথে থাকা অস্ত্রটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

পরে খবর পেয়ে দেবীগঞ্জ থানার ওসি (অফিসার ইনচার্জ) সেলিম মালিক অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ইউএনওর সিদ্ধান্ত অনুযায়ী তেল সরবরাহ বন্ধ ঘোষণা করেন ওসি।

দেবীগঞ্জ থানা ওসি (অফিসার ইনচার্জ) সেলিম মালিক বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই পাম্পে তেল বিক্রি বন্ধ থাকবে। একই সাথে কারা এই ঘটনায় জড়িত সেই বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image