মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

বোদায় যাত্রীকে টেনে তুলতে গিয়ে বাস সুপারভাইজারের মৃত্যু।

বোদায় যাত্রীকে টেনে তুলতে গিয়ে বাস সুপারভাইজারের মৃত্যু।

আল মাহমুদ দোলন

আল মাহমুদ দোলন , বোদা , পঞ্চগড় প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ৫ মে, ২০২৬, ২:৫০ রাত আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩০ দুপুর
  • উপজেলা: বোদা
  • জেলা: পঞ্চগড়
  • বিভাগ: রংপুর

পঞ্চগড়ের বোদা উপজেলার পৌরসভা এলাকায় চলন্ত বাস থেকে পড়ে গিয়ে চাকায় পৃষ্ঠ হয়ে শান্ত (৩৮) নামক এক বাস সুপারভাইজারের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৫ মে) সকাল প্রায় ৯টায় পঞ্চগড়- ঢাকা মহাসড়কে বাইপাস মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সকালে পঞ্চগড় হতে দিনাজপুরের উদ্দেশ্য ছেড়ে আসা গেটলক বাসটি বোদা বাইপাস এলকায় আসলে চলন্ত বাসে সুপারভাইজার একজন নারী যাত্রীকে তুলতে গিয়ে পড়ে গিয়ে চাকার তরে পৃষ্ঠ হয়ে সেখানেই মারা যান।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, দুর্ঘটনাটি ঘটার সাথে সাথেই বোদা থানা ও হাইওয়ে পুলিশ দ্রুত পৌঁছান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন।

বিজ্ঞাপন

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম