মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

বোদায় সজিনা চাষে উদ্ভুদ্ধকরণ ও চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন।

বোদায় সজিনা চাষে উদ্ভুদ্ধকরণ ও চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন।

আল মাহমুদ দোলন

আল মাহমুদ দোলন , বোদা , পঞ্চগড় প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ৪ মে, ২০২৬, ৩:৪৮ রাত আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২২ দুপুর
  • উপজেলা: বোদা
  • জেলা: পঞ্চগড়
  • বিভাগ: রংপুর

পঞ্চগড়ের বোদা উপজেলায় পুষ্টিগুণ সম্পন্ন সজিনা চাষকে জনপ্রিয় করতে বিশেষ উদ্বুদ্ধকরণ ও চারা রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (৪মে) সকাল ১১ টায় উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের আরাজি গাইঘাটা এলাকায় বসতবাড়ির পাশে ও রাস্তার ধারে সজিনা চারা ও কাটিং ডাল রোপনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড়ের উপ-পরিচালক আব্দুল মতিন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন,  সজিনা একটি মিরাকল উদ্ভিদ। এটি ভিটামিন এ, সি, ই ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন ও অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে জাদুর মত কাজ করে।

বিজ্ঞাপন

বোদা উপজেলা কৃষি অফিসার আহমেদ রাশেদ উন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ, কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।
এসময় আহমেদ রাশেদ উন নবী উপস্থিত কৃষক কৃষাণীদের সজিনা চারা ও ডাল রোপনের সঠিক পদ্ধতি হাতে-কলমে প্রদর্শন করান । তিনি এই উদ্ধুদ্ধকরণ কর্মসূচি উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে সজিনা চাষের সুফল প্রচার করা হচ্ছে সেই সাথে পর্যায়ক্রমে সব এলাকায় চারা রোপণ করা হবে জানান।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম