মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

কিশোরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Default Avatar

রাশেদ নিজাম শাহ , কিশোরগঞ্জ , নীলফামারী প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ১ ডিসেম্বর, ২০২৫, ৪:১০ দুপুর আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৬ দুপুর
  • উপজেলা: কিশোরগঞ্জ
  • জেলা: নীলফামারী
  • বিভাগ: রংপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেএী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দলীয় কার্যালয়ে সন্ধ্যায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সাঃ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিমের সঞ্চালনায়  উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, সাঃ সম্পাদক আঃ সালাম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, কৃষকদলের সাঃ সম্পাদক মোরশেদুল ইসলাম, ছাএদলের ভারপ্রাপ্ত আহবায়ক জোবায়েদ ইবনে রুবেল, সদস্য সচিব রাসেল প্রামানিক,বিএনপির ছাএ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ সহ উপজেলার নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

বিজ্ঞাপন

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা  বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন,দেশ বিপথগামী তার বেচে থাকা জরুরী।আপনাদের সবাইকে বলবো যে যেখান থেকে আছি না কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতার জন্য আল্লাহর কাছে দোয়া করব।তিনি কেবল একটি দলের ছিলেন না পুরো বাংলাদেশ, বাঙালি জাতির, তার অসুস্থতায় পুরু দেশের স্তব্ধতায় তা প্রমাণ করে। 

সাঃ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম বলেন, চক্রান্তের পরও তিনি দেশ ছেড়ে যাননি। বেগম খালেদা জিয়া সার্বভৌমত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। গণতন্ত্র ও ভোটাধিকারের অগ্রসেনানী তিনি।আজকে সেই নেএী অসুস্থ আল্লাহ তায়ালা যেন তাকে সুস্হতা দান করেন সকলে দোয়া করবো।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম