মূল কনটেন্টে যান
আজঃ রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৯ ভাদ্র ১৪৩৩ - ৩০ রবিউল আউয়াল ১৪৪৮

ডোমারে ৩৩ মামলার আসামি মাদকসহ গ্রেপ্তার

ডোমারে ৩৩ মামলার আসামি মাদকসহ গ্রেপ্তার

Default Avatar

মো:আব্দুল্লাহ আল মামুন , ডোমার , নীলফামারী প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৪ বিকাল আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৩ সকাল

সংক্ষেপে

ডোমারে টাপেন্টাডলসহ মাদক মামলায় ৩৩ মামলার আসামি এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ; তার বাড়ি থেকে ১০টি ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

  • উপজেলা: ডোমার
  • জেলা: নীলফামারী
  • বিভাগ: রংপুর

নীলফামারীর ডোমারে মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত রুপা বেগম সহিদা (৪৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মাদকবিরোধী অভিযানে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ডোমার পৌরসভার কাজিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুপা ছোট রাউতা কাজিপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, রুপা বেগম সহিদা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদক ব্যাবসা করে আসছেন। তিনি এলাকায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। এর আগেও তিনি একাধিক মামলায় কারাভোগ করেছেন। তার বিরুদ্ধে ৩৩টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তার বাড়ি থেকে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করেন। 

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৩৩ টি মাদকের মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আরও একটি মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।