লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
- উপজেলা: আদিতমারী
- জেলা: লালমনিরহাট
- বিভাগ: রংপুর
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অনলাইন জুয়া ও অবৈধ মোবাইল সিম বিক্রির সঙ্গে জড়িত একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ডিবি পুলিশ জানায়, গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন গোড়ল ইউনিয়নের মালগাড়া বগুড়াটারী এলাকায় অভিযান চালায়।
এ সময় মোবাইল ফোনে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন গোড়ল ইউনিয়নের চাকলারহাট এলাকার কনক রায় (২৫), একই ইউনিয়নের মালগাড়া এলাকার নুরুজ্জামান (২৭) এবং আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামড়ীবাজার এলাকার সজিব চন্দ্র (২১)।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে জুয়া পরিচালনা ও অবৈধ লেনদেনের ব্যবহৃত ৬টি মোবাইল ফোন এবং ২৪টি অবৈধ সিম কার্ড উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ইনস্টল করা ছিল।এছাড়া সিম কার্ডগুলোর মাধ্যমে বিকাশ ও নগদ একাউন্ট ব্যবহার করে লেনদেন পরিচালনার প্রমাণ পাওয়া গেছে।
জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ- ২০২৫ অনুযায়ী কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই।
মন্তব্য লিখুন