আজঃ বুধবার, ২০ মে, ২০২৬ -এ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ - ৩ জ্বিলহজ্জ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নাগেশ্বরীতে ভূমি সেবা মেলায় সেবা নিয়ে অভিযোগ সেবাগ্রহীতার • বেরোবির ১৭ বছরের ইতিহাসে ৫ উপাচার্য মামলার আসামি • জমি নিয়ে বিরোধ, সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি • হাবিপ্রবিতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ৪ শিক্ষার্থী বহিষ্কার • পঞ্চগড়ে জাল সনদে ১৫ বছর ধরে শিক্ষকতা দেখার কেউ নেই • নাগেশ্বরীতে ভূমি সেবা মেলায় সেবা নিয়ে অভিযোগ সেবাগ্রহীতার • বেরোবির ১৭ বছরের ইতিহাসে ৫ উপাচার্য মামলার আসামি • জমি নিয়ে বিরোধ, সাংবাদিকের পরিবারকে হত‍্যার হুমকি • হাবিপ্রবিতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ৪ শিক্ষার্থী বহিষ্কার • পঞ্চগড়ে জাল সনদে ১৫ বছর ধরে শিক্ষকতা দেখার কেউ নেই

হাবিপ্রবিতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ৪ শিক্ষার্থী বহিষ্কার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আরাফাত ইসলাম

মোঃ আরাফাত ইসলাম , হাবিপ্রবি , ক্যাম্পাস প্রতিনিধিঃ

আপডেটঃ 20 মে, 2026

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্র। তারা হলেন ফিশারিজ অনুষদের ২৬ ব্যাচের কাউসার, ২৫ ব্যাচের মনিরুল ও রবিউল, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২৫ ব্যাচের আতিকুর রহমান।

আদেশে উল্লেখ করা হয়েছে যে ১৬ মে এই তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী হ্যাভেন সিটি ছাত্রাবাসে পরস্পরের সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। 

এই আচরণ বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অব স্টুডেন্টস ডিসিপ্লিনের ১৫ ধারা অনুযায়ী অনৈতিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত হওয়ায় তাদের বিরুদ্ধে সাময়িক এই বহিষ্কারের সিদ্ধান্ত জারি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান বলেন, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তদন্তে অপরাধ প্রমাণিত হলে তাদের স্থায়ী বহিষ্কার করা হবে ।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image