আজঃ শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬ -এ ২৩ শ্রাবণ ১৪৩৩ - ২২ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত • হাবিপ্রবি শিক্ষার্থী নাহিদের এআই উদ্ভাবন, মাটির তথ্য বিশ্লেষণ করে দেবে ফসলের পরামর্শ • চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত, আটক ১ • শেখ হাসিনাকে ফেরাতে গোপন তৎপরতার অভিযোগে বেরোবির ৭ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি • বিরল সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ • ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত • হাবিপ্রবি শিক্ষার্থী নাহিদের এআই উদ্ভাবন, মাটির তথ্য বিশ্লেষণ করে দেবে ফসলের পরামর্শ • চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত, আটক ১ • শেখ হাসিনাকে ফেরাতে গোপন তৎপরতার অভিযোগে বেরোবির ৭ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি • বিরল সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

হাবিপ্রবিতে সংঘর্ষ; ৭ জনের নামে মামলা, অজ্ঞাতনামা শতাধিক

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আরাফাত ইসলাম

মোঃ আরাফাত ইসলাম , হাবিপ্রবি , ক্যাম্পাস প্রতিনিধিঃ

আপডেটঃ 23 মে, 2026

গত বৃহস্পতিবার (২১ মে) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ আবরার ফাহাদ হল এবং শহীদ নূর হোসেন হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে এবং ১০০-১২০ জনকে অজ্ঞাতনামা রেখে বাদী হয়ে মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান। শুক্রবার রাতে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলার এজাহার দাখিল করা হয়। এ মামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। 

মামলার এজাহার থেকে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে প্রায় শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র এবং লাঠিসোটা হাতে শহীদ নূর হোসেন হলের অভ্যন্তরে ভাঙচুর করে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার সরকারি সম্পদ নষ্ট করে। এসময় হামলা করে সহকারী প্রক্টর মবিনুল ইসলামসহ তিনজন ছাত্রকে আহত করে এবং ভয়ভীতি প্রদর্শন করে। 

মামলায় নাম উল্লেখ করা ৭ আসামী হলেন, ১. পদার্থবিজ্ঞান বিভাগের ২৪ ব্যাচের শিক্ষার্থী আরাফাত হোসেন, ২. একাউন্টিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী তাসরিফ ইসলাম প্রান্তিক, ৩. এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী নাইমুর রহমান দূর্জয়, ৪. ভেটেরিনারি অনুষদের ২০ ব্যাচের শিক্ষার্থী আসিফ হোসেন কাফি, ৫. রসায়ন বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মো. সোহেল রানা, ৬. অর্থনীতি বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী শাকির মাহমুদ, ৭. ভেটেরিনারি অনুষদের ২০ ব্যাচের শিক্ষার্থী সামিউল ইসলাম শামস। এছাড়াও এই মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে ১০০-১২০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

মামলার বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরনবী জানান, মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এখন পর্যন্ত। বাকিদেরকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image