মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

রৌমারীতে টাস্কফোর্সের অভিযানে ২ মাদককারবারি আটক, ইয়াবা উদ্ধার

রৌমারীতে টাস্কফোর্সের অভিযানে ২ মাদককারবারি আটক, ইয়াবা উদ্ধার

মোঃ বুলবুল ইসলাম

মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম সদর , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ২৬ আগস্ট, ২০২৫, ৫:১৪ সকাল আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩ দুপুর
  • উপজেলা: রৌমারী
  • জেলা: কুড়িগ্রাম
  • বিভাগ: রংপুর

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পরিবারের সকলে মাদক ব্যবসায় জড়িত থেকে চারপাশে সিসি ক্যামেরায় কড়া নজরদারি বসালেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি। টাস্কফোর্সের অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা, আটক হয়েছে দুই মাদক কারবারি।

সোমবার (২৫ আগস্ট) বিকালে উপজেলার খাটিয়ামারী গ্রামে এ অভিযান চালায় মাদকবিরোধী টাস্কফোর্স। রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

টাস্কফোর্স সূত্র জানায়, ইউএনও’র নেতৃত্বে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার, রৌমারী থানা পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে দলটি অভিযান চালায়। এ সময় স্থানীয় মাদক ব্যবসায়ী জাহের আলী ওরফে ফকির চাঁনের বাড়ি তল্লাশি করে ৩৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ফকির চাঁনের স্ত্রী মফিতা বেগম ও সহযোগী নিজাম উদ্দিনকে আটক করা হলেও ফকির চাঁন পালিয়ে যাওয়ায় ধরা পড়েনি।

এছাড়াও বাড়ির চারপাশে নজরদারির জন্য স্থাপন করা ১৫টি সিসি ক্যামেরা, একটি ডিভিআর, একটি মনিটর ও একটি মোবাইল ফোন জব্দ করে টাস্কফোর্স।

ইউএনও উজ্জ্বল কুমার হালদার বলেন, “নির্বিঘ্নে মাদক ব্যবসা করার জন্য সিসি ক্যামেরা বসানো হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণে। তবে অভিযানে মাদক উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।”

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম