মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

চিলমারীতে ডোবার পানিতে প্রাণ গেলো ৩ বছরের শিশুর

চিলমারীতে ডোবার পানিতে প্রাণ গেলো ৩ বছরের শিশুর

মোঃ ফয়সাল হক

মোঃ ফয়সাল হক , চিলমারী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ৭ নভেম্বর, ২০২৫, ৩:৩৫ রাত আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩ দুপুর
  • উপজেলা: চিলমারী
  • জেলা: কুড়িগ্রাম
  • বিভাগ: রংপুর

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল  ইউনিয়নের জোরগাছ বাজার এলাকায় পানিতে পড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে।
নিহত ওই শিশুর নাম মো. ইয়াছিন মিয়া (৩)। সে জোরগাছ পুরাতন বাজার এলাকার হোসেন মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়বাসিন্দা জানিয়েছেন, দুপুরে সিয়াম বাড়ির পাশে খেলাধুলা করছিল। এক পর্যায়ে পরিবারের অজান্তে সে বাড়ির পেছনের একটি ডোবায় পড়ে যায়। অনেকক্ষণ তাকে না পেয়ে পরিবারের স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ঐ ডোবায় শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয়রা। পরে দ্রুত চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রমনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম আশেক আঁকা বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। শিশুটির পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম