মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় চিলমারীর দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় চিলমারীর দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

মোঃ ফয়সাল হক

মোঃ ফয়সাল হক , চিলমারী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ১৯ নভেম্বর, ২০২৫, ৫:৪০ সকাল আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩ দুপুর
  • উপজেলা: চিলমারী
  • জেলা: কুড়িগ্রাম
  • বিভাগ: রংপুর

কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ আওয়ামী লীগ সহ সেচ্ছাসেবক লীগের ৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত এই আদেশ দেন। সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী, ২০১৩) এ দায়েরকৃত মামলায় অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) বজলুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আসামিরা হলেন চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলন (৪৫), রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়াম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু (৫২) , রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি উদয় শংকর বর্মন (৫৫), প্রচার ও প্রকাশনা সম্পাদব বাচ্চু মিয়া (৪৫), রমনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গওসুল আজম (৩৮), উপজেলা সেচ্ছাসেবক লীগ সদস্য হাফিজুর রহমান (৩৭), উপজেলারা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম চাঁন চৌধুরী (৬০) এবং জাহিদ আনোয়ার পলাশ (৪২)। 

মামলা সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট ২০২৫ তারিখ চিলমারী থানা পুলিশের এক উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫ জনের নাম উল্লেখ করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় উপরোক্ত ৮ আসামি উচ্চ আদালতের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। বুধবার তারা জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামি পক্ষে আইনজীবী ছিলেন শাহীনুর ইসলাম ও নাদিরা সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি বজলুর রশিদ।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম