আজঃ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ -এ ২৩ মাঘ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• ওয়াটারএইড বাংলাদেশের ব্লু বিজনেস আইডিয়া কম্পিটিশনে টপ–১০ এ বেরোবি'র টিম বিনোভা • বেকার যুবকদের হাতকে কর্মের হাতে পরিনত করতে চাই : আনোয়ারুল ইসলাম • সুন্দরগঞ্জে লাঙ্গল কাঁধে ও হ্যান্ডবিল দিয়ে তৈরি অভিনব পোষাকে নির্বাচনী প্রচারণা, নজর কেড়েছে ভোটারদের • গাইবান্ধায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান • রাজনীতি করবেন করেন, কিন্তু দয়া করে মিথ্যা কথা বলবেন না : মির্জা ফখরুল ইসলাম আলমগীর • ওয়াটারএইড বাংলাদেশের ব্লু বিজনেস আইডিয়া কম্পিটিশনে টপ–১০ এ বেরোবি'র টিম বিনোভা • বেকার যুবকদের হাতকে কর্মের হাতে পরিনত করতে চাই : আনোয়ারুল ইসলাম • সুন্দরগঞ্জে লাঙ্গল কাঁধে ও হ্যান্ডবিল দিয়ে তৈরি অভিনব পোষাকে নির্বাচনী প্রচারণা, নজর কেড়েছে ভোটারদের • গাইবান্ধায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান • রাজনীতি করবেন করেন, কিন্তু দয়া করে মিথ্যা কথা বলবেন না : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর প্রথম দিনে ভূরুঙ্গামারীতে জামায়াতি ইসলামের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এস এম নুরুল আমিন

এস এম নুরুল আমিন , ভুরুঙ্গামারী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 22 জানুয়ারী, 2026

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর প্রথম দিনে ২৫ কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী- কচাঁকাটা) আসনে ১০ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ ) ও জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস‍্য পদ প্রার্থী অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম এর সমর্থনে নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২২ জানুয়ারি ) বেলা ৩ ঘটিকায় উপজেলা জামায়াতের আয়োজনে ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে শেষ হয়। 

পরে সেখানে উপজেলা আমির আলহাজ্ব আনোয়ার হোসেন এর সভাপতিত্বে  ও উপজেলা সহকারি সেক্রেটারি মিজানুর রহমান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা  সদস‍্য ও কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির অধ‍্যাপক আজিজুর রহমান সরকার স্বপন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ‍্যাপক  আনোয়ারুল ইসলাম, অন‍্যান‍্যদের মধ্যে  উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেন, সাবেক উপজেলা  আমির মাওলানা রুহুল আমিন হামিদী, যুব বিভাগের সভাপতি আবু হেনা মাসুম, ছাত্র শিবিরের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। মিছিলে বিপুল সংখ‍্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা ভোটারদের উদ্দেশে আগামী নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দূর্নীতি মুক্ত, ন‍্যায় ও ইনসাফ ভীত্তিক দেশ গঠনে ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

আমাদের ৯০-এর শৈশব: যে সময় আর ফিরে আসবে না
এ যেন নদী নয়, অনিশ্চয়তার আর্তনাদ।
মানুষ অভাগা জন্মায় না; তাকে অভাগা বানিয়ে রাখার জন্য সমাজ, রাষ্ট্র ও বাস্তবতার সমন্বিত অনীহাই যথেষ্ট।
আমরা এই মহামূল্যবান পৃথিবীর যোগ্য সন্তান হতে চেয়েছি।