আজঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ -এ ৯ ভাদ্র ১৪৩৩ - ১০ রবিউল আউয়াল ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• একদিনের জেদ থেকে ১৭ বছরের অভ্যাস, নিজের চুল নিজেই কাটেন বেরোবির মুজাহিদুল • গাইবান্ধার ডিসিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রত্যাহার • ঘোড়াঘাটে তাসফিয়া মৃত্যুর তিন দিনের ধোঁয়াশা: পলাতক সৎ বাবা • হাবিপ্রবিতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন • বেরোবিতে পাঁচ দফা দাবিতে শিবিরের নেতাকর্মীদের স্মারকলিপি • একদিনের জেদ থেকে ১৭ বছরের অভ্যাস, নিজের চুল নিজেই কাটেন বেরোবির মুজাহিদুল • গাইবান্ধার ডিসিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রত্যাহার • ঘোড়াঘাটে তাসফিয়া মৃত্যুর তিন দিনের ধোঁয়াশা: পলাতক সৎ বাবা • হাবিপ্রবিতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন • বেরোবিতে পাঁচ দফা দাবিতে শিবিরের নেতাকর্মীদের স্মারকলিপি

চিলমারীতে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ছাত্রদল নেতা মইনুল ইসলাম মানিক

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ ফয়সাল হক

মোঃ ফয়সাল হক , চিলমারী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 1 অক্টোবর, 2025

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চিলমারী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেছেন ছাত্রদল নেতা মইনুল ইসলাম মানিক। এসময় তিনি মন্দির কমিটির সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং প্রতিটি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেন।

মইনুল ইসলাম মানিক বলেন, “বিএনপি গণমানুষের দল। দেশের সব নাগরিকের জন্য সমানভাবে কাজ করে। তারই ধারাবাহিকতায় তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন পূজা মণ্ডপে শুভেচ্ছা বিনিময় করছি।”

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তিনি উপজেলার একাধিক মন্দির পরিদর্শন করেন। মইনুল ইসলাম মানিক ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিক হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image