মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

চা বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন মেজর জেনারেল মোঃ মেসবাহ্ উদ্দিন আহমেদ

চা বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন মেজর জেনারেল মোঃ মেসবাহ্ উদ্দিন আহমেদ

রংপুর নিউজ ডেস্ক

রংপুর নিউজ ডেস্ক , রংপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৬ রাত আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪০ সকাল
  • জেলা: জাতীয়

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোঃ মেসবাহ্ উদ্দিন আহমেদ- এসপিপি, এনডিসি, এএফডব্লইউসি, পিএসসি কে বাংলাদেশ চা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সদ্য পদোন্নতিপ্রাপ্ত মেজর জেনারেল মোঃ মেসবাহ্ উদ্দিন আহমেদ- এসপিপি, এনডিসি, এএফডব্লইউসি, পিএসসি চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন, এসইউপি, এনডিসি, পিএসসি -এর স্থলাভিষিক্ত হবেন।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো: সরওয়ার হোসেন, এসইউপি, এনডিসি, পিএসসি কে রাষ্ট্রোদূত হিসেবে দায়িত্ব দিয়ে পররাষ্ট্রো মন্ত্রনালয়ে ন্যস্ত করা হয়েছে।

বাংলাদেশ চা বোর্ড দেশের চা শিল্পের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, বাজার নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংশ্লিষ্ট মহল মনে করছে, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে চা শিল্পে আধুনিকায়ন ও রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন গতি আসবে।

চা উৎপাদন ও রপ্তানির পাশাপাশি দেশের অন্যতম প্রাচীন কৃষি-ভিত্তিক এ শিল্পে কর্মসংস্থান সৃষ্টিতেও বোর্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল মোঃ মেসবাহ্ উদ্দিন আহমেদ- এসপিপি, এনডিসি, এএফডব্লইউসি, পিএসসি  দায়িত্ব গ্রহণে এ খাত আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম