আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের তিনদিন পর গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রেজাউল ইসলাম মাসুদ

রেজাউল ইসলাম মাসুদ , ঠাকুরগাঁও সদর , ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

আপডেটঃ 17 এপ্রিল, 2026

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের তিনদিন পর গাছ থেকে অরুণ বর্মন ১৯ নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের কিসমত তেওয়ারিগাঁও এলাকার মাঝগাঁও গ্রামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। সে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের  তেলিপাড়া গ্রামের শিপেন বর্মনের ছেলে।

মৃতের বড় ভাই বিনোদ বর্মন জানান তার ছোট ভাই পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তিন দিন থেকে নিখোঁজ ছিল এবং ফোন বন্ধ ছিল। পরবর্তীতে তাকে    বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। 

সকালে পুলিশের মাধ্যমে তারা জানতে পারে গড়েয়ায় একটি লাশ পাওয়া গেছে। পরবর্তীতে সেখানে গিয়ে দেখে সেটি তার ভাইয়ের লাশ। ঘটনাটি রহস্যজনক বলে দাবি করেন অরুণের পরিবার।

এই ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনির হোসেন বলেন খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ যায়। লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image