আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট

বিএনপিতে ফিরলেন পীরগাছা উপজেলা নেতা ফরহাদ হোসেন অনু

Nuclear Fusion Closer to Becoming a Reality6

হাবিবুর রহমান

হাবিবুর রহমান , পীরগাছা , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 14 জানুয়ারী, 2026

রংপুরের পীরগাছা উপজেলা বিএনপির বহিষ্কৃত নেতা শাহ মো. ফরহাদ হোসেন অনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে দলের প্রাথমিক সদস্য হিসেবে পুনর্বহাল করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে গৃহীত বহিষ্কারাদেশ দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যাহার করা হয়েছে। ভবিষ্যতে দলীয় গঠনতন্ত্র, নীতি ও শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য তাঁকে নির্দেশনাও দেওয়া হয়।

শাহ মো. ফরহাদ হোসেন অনু পীরগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় গত ২৬ এপ্রিল, ২০২৪ তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ওই নির্বাচনে তিনি পরাজিত হন।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিক্রিয়ায় ফরহাদ হোসেন অনু বলেন, তিনি এ সিদ্ধান্তে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছেন এবং দলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। দীর্ঘ সময় সংগঠনের বাইরে থাকাটা যে কতটা কষ্টের, তা তিনি গভীরভাবে উপলব্ধি করেছেন বলে জানান।

তিনি আরও বলেন, ভবিষ্যতে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার প্রতি আরও সচেতন থেকে বিএনপিকে শক্তিশালী করতে সর্বাত্মকভাবে কাজ করে যাবেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image