আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট

সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালা বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 1 এপ্রিল, 2026

সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশন।

বুধবার (১ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। আর কৃষি উৎপাদনে রাসায়নিক সার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। সার ছাড়া ফসল উৎপাদন প্রায় অসম্ভব। কৃষকের দোরগোড়ায় ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে সরকার সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শ কমিটির অনুমোদনের ভিত্তিতে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ প্রণয়ন করেছে।

বক্তারা দ্রুত এই নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে সার মনিটরিং জোরদার করে অবিলম্বে সার ডিলার নিয়োগ ও সুষ্ঠু সার বিতরণ নিশ্চিত করতে হবে।

এসময় বক্তব্য রাখেন বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান হক প্রধান, সাধারণ সম্পাদক হায়দার আলী বকুল ও আবু নাহিদ লাবু প্রমুখ।

মানববন্ধনে সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image