আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট

পঞ্চগড়ে কর্মসংস্থান বাড়ানো এখন প্রধান লক্ষ্য : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আল মাহমুদ দোলন

আল মাহমুদ দোলন , বোদা , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 24 মার্চ, 2026

কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোকে বর্তমান সময়ের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, কাজের সুযোগ না বাড়লে অর্থনীতি চাপে পড়ে এবং তার প্রভাব সমাজজুড়ে পড়ে।

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার খা-পাড়া এলাকায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল কৃষি ও কৃষিজাত পণ্যের শিল্পায়নকে এগিয়ে নেওয়া। কিন্তু বাস্তবতায় এখনো সেই লক্ষ্য পূরণ হয়নি। দীর্ঘ সময় ধরে উন্নয়নের কথা বলা হলেও অনেক জায়গায় তার বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে না। বেকারত্ব বেড়েছে এবং তরুণদের মধ্যে কর্মসংস্থানের সংকট স্পষ্ট।

তিনি আরও বলেন, বেকারত্বের এই পরিস্থিতি শুধু অর্থনীতির জন্য নয়, সামাজিকভাবেও নেতিবাচক প্রভাব ফেলছে। তাই অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, নতুন শিল্প স্থাপন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এখন জরুরি।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জনগণ ও উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে তাদের চাহিদা অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করছে বলে জানান তিনি। নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন এবং আগামী পাঁচ বছরের মধ্যে এর দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০২০ সালের ২৪ আগস্ট পঞ্চগড়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা প্রশাসনের সঙ্গে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর হয়। শুরুতে ৬০২ দশমিক ৪২ একর জমিতে প্রকল্পটির পরিকল্পনা থাকলেও পরে তা কমিয়ে ২৫০ দশমিক ৮৫ একরে নির্ধারণ করা হয়।

এর মধ্যে ২৪০ একরে অর্থনৈতিক অঞ্চল এবং ১০ দশমিক ৮৫ একরে সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ১৮৫ দশমিক ৮৬ একর জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে, বাকি জমি অধিগ্রহণ প্রক্রিয়াধীন।

তবে চুক্তির প্রায় ছয় বছর পার হলেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ রয়েছে। সর্বশেষ গত ১৭ ফেব্রুয়ারি বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন এলাকা পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের উদ্যোগে প্রকল্পটি পুনরায় সক্রিয় করতে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। সেই ধারাবাহিকতায় পরিকল্পনা উপদেষ্টার এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image