আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট

দেবীগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগে মেকানিকের সাত দিনের কারাদণ্ড

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আল মাহমুদ দোলন

আল মাহমুদ দোলন , বোদা , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 31 মার্চ, 2026

পঞ্চগড়ের দেবীগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগে এক মোটরসাইকেল মেকানিককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় দেবীগঞ্জ উপজেলার খন্দকার মার্কেটে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কেশব রায় খন্দকার মার্কেটের একজন মোটরসাইকেল মেকানিক। তিনি প্রতি লিটার পেট্রোল ও অকটেন ৩০০ টাকা দরে বিক্রি করছিলেন বলে অভিযোগ ওঠে।

অভিযুক্ত কেশব রায় দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ কুমারগাড়ি এলাকার সুভাষ রায়ের ছেলে। 

সকালে খোকন ও কাশেম নামে দুই ব্যক্তি পেট্রোল কিনতে গেলে অতিরিক্ত দামের বিষয়টি জানাজানি হলে, পরে স্থানীয়রা কেশব রায়কে আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশের এসআই নাছিম ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক ও দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় ৬০ লিটার ধারণক্ষমতার একটি ড্রামে ২৭ লিটার পেট্রোল পাওয়া যায়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় কেশব রায়কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও সবুজ কুমার বসাক। একই সাথে জব্দকৃত তেল বাজারমূল্যে বিক্রি করে ৩ হাজার ১৩২ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

অভিযুক্ত কেশব রায় জানান, তার নিজের তিনটি মোটরসাইকেল রয়েছে। তিনি বিভিন্ন ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়ে অল্প অল্প করে তেল সংগ্রহ করতেন এবং পরে তা ২৮০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি করতেন। গত তিনদিন ধরে তিনি বাড়তি দামে তেল বিক্রি শুরু করেন। এর আগে তেল সহজলভ্য থাকাকালে স্বাভাবিক দামে বিক্রি করতেন বলেও জানান তিনি।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image