আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট

আগামী ৪ বছরের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পুর্ণ হওয়াসহ রপ্তানির লক্ষ্যে কাজ করছে সরকার : ফরহাদ হোসেন আজাদ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আল মাহমুদ দোলন

আল মাহমুদ দোলন , বোদা , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 24 মার্চ, 2026

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, নির্বাচনি ইসতেহার বাস্তবায়নে আগামী ৪ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খননের মধ্য দিয়ে খাদ্যে স্বয়ংসম্পুর্ণ হওয়াসহ বাইরেও রপ্তানি করার লক্ষ নিয়ে কাজ করছে সরকার।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে নিজ জেলা পঞ্চগড়ের বোদা পৌরসভার ঝিনাইকুঁড়ি খাল পুনঃখনন উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, শুধু খাল খনন নয় বরং এতে মাছ ও হাস পালন সহ দুই পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে স্থানীয়দের সম্পৃক্ত করা সহ তাদের জীবনমান উন্নয়নের উদ্যোগ গ্রহন করা হবে। শুধু তাই নয়, এই খাল খনন কর্মসূচীগুলোতে কমপক্ষে ৫০ শতাংশ কাজ মেশিনের পরিবর্তে জনবল দিয়ে করা হবে। যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা পানি সম্পদ নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন সহ জেলা উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

উল্ল্যেখ্য, জেলা পানি সম্পদ বিভাগের অর্থায়নে প্রায় ৪০ লক্ষ টাকা ব্যায়ে বোদা পৌরসভার নগরকুমারী থেকে জমাদার পাড়া পর্যন্ত ২.৭ কিমি ঝিনাইকুঁড়ি খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image