আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট

কিশোরগঞ্জের সেই বৃদ্ধ কলু মোস্তাকিমের পাশে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর শিক্ষা কোরের অফিসারবৃন্দ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

Default Avatar

রাশেদ নিজাম শাহ , কিশোরগঞ্জ , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 13 নভেম্বর, 2025

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুড়াকুটি পাগলাটারী গ্রামের বৃদ্ধ কলু মোস্তাকিম পরিবারের পাশে এবার দাঁড়ালো দেশের গর্বিত অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর শিক্ষা কোরের অফিসারবৃন্দ।
বৃহস্পতিবার বিকালে উত্তর দুরাকুটি গ্রামে ওই কলুর বাড়িতে গিয়ে প্রবীণ দম্পত্তির হাতে ইঞ্জিন চালিত সরিষা দিয়ে তেল উৎপাদনে ১ টি মেশিন ও ১ টি ঘর হস্তান্তর করেন।

ওই কলুর হাতে মেশিন ও ঘর তুলে দেন বাংলাদেশ আর্মি ইউনির্ভাসিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বায়োস্ট) সৈয়দপুর-এর ট্রেজারার অবসরপ্রাপ্ত লে. কর্ণেল ড. মোঃ শামিম রেজা। এসময় উপস্থিত ছিলেন বায়োস্ট’র প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক ড. শওকত আলী, সহযোগী অধ্যাপক ও ডিন ড. মাহমুদ হাসান, প্রফেসর ও হেড অব আই্ফটি ইঞ্জিনিয়ার মোঃ মামুন হোসাইন প্রমুখ।

উল্লেখ্য যে, এর আগে ১০ অক্টোবর ‘গরু ছাড়াই দীর্ঘ ৩০ বছর ধরে ঘানি টানছেন প্রবীণ দম্পত্তি’ এমন খবর দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা দৃষ্টি গোচর হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের। তাঁর নির্দেশে ৯ অক্টোবর ‘আমরা বিএনপি পরিবার’হতে ওই দম্পত্তিকে সম্প্রতি দুটি অটো ভ্যান ও নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image