আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট

ভূরুঙ্গামারীতে তারেক রহমানের পক্ষে ঈদ উপহার দিলেন ছাত্রদল নেতা কানন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এস এম নুরুল আমিন

এস এম নুরুল আমিন , ভুরুঙ্গামারী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 20 মার্চ, 2026


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রাম জেলার  ভূরুঙ্গামারী উপজেলায় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রহমানের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলা সদরের বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে এসব ঈদ উপহার পৌঁছে দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন কানন।

ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগী একাধিক দরিদ্র মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ঈদের সময় এমন সহায়তা পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। এতে আমাদের পরিবারের জন্য ঈদের আনন্দ কিছুটা হলেও বেড়ে গেছে।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন কানন বলেন, দেশনায়ক তারেক রহমান সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তারই নির্দেশনায় আমরা চেষ্টা করছি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে দলীয় রাজনীতির পাশাপাশি মানবিক দায়িত্ব পালন করা এবং মানুষের পাশে থাকা।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সহায়ক হয়।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image