আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট

কুড়িগ্রামে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে বিএনপি নেতার ছেলে

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ বুলবুল ইসলাম

মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম সদর , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 20 সেপ্টেম্বর, 2025

সমকালের রাজারহাট প্রতিনিধি ও রাজারহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে হত্যার হুমকি দিয়েছে রাজারহাট উপজেলা বিএনপি’র আহবায়ক আনিছুর রহমানের পুত্র সোহেল আনিছ। শুক্রবার রাত ১২টার দিকে বাজারের থানা মোড়ে এঘটনা ঘটে। এঘটনায় রাতেই ভূক্তভোগী সাংবাদিক রাজারহাট থানায় একটি জিডি করেছেন। 

অভিযোগে জানা যায়, রাজারহাট বাজারের থানা মোড়স্থ বাদল চন্দ্রের কসমেটিক্স দোকানে সাংবাদিক আসাদ কেনাকাটা করার সময় তাকে দেখে সোহেল আনিছ অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকে। এসময় তিনি সেখান থেকে সরে পার্শ্ববর্তী আব্দুর রশিদের ওষুধের ফার্মেসিতে ওষুধ ক্রয়ের জন্য আসেন। সোহেল আনিছও তার পিছু পিছু সেখানে উপস্থিত হয়ে পুনরায় তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করতে থাকে। ওই সাংবাদিক হুমকি ও গালমন্দের কারণ জানতে চেয়ে বিষয়টি মোবাইল ফোনের ক্যামেরায় ভিডিও ধারণ করার সময় সোহেল আনিছ উত্তেজিত হয়ে তার হাত থেকে ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নেয়ার চেষ্টা করে এবং হুমকি দেয় যে, বিএনপি ক্ষমতায় আসলে সে রাজারহাট প্রেসক্লাব দখলে নিয়ে নিজেই সভাপতি হবে। একপর্যায়, তার পিতার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ উঠানো না হলে প্রাণনাশের হুমকি প্রদান করে চলে যায়।

উল্লেখ, সাংবাদিক আসাদ এর ছোট ভাই আরিফুল ইসলাম উপজেলার পাঠানহাট মহিলা দাখিল মাদ্রাসার অফিস সহকারী পদে চাকুরীতে নিয়োগপ্রাপ্ত এবং উচ্চ আদালতের রায় থাকা সত্ত্বেও উক্ত মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ও রাজারহাট উপজেলা বিএনপির আহব্বায়ক আনিছুর রহমান দলীয় প্রভাব খাটিয়ে অফিস সহকারীর পদ ছেড়ে দিয়ে সেই পদে নতুন নিয়োগ দিয়ে টাকার ভাগ নেয়ার প্রস্তাব দেন। আরিফুল তার প্রস্তাবে রাজি না হওয়ায় দীর্ঘদিন ধরে তিনি বিজ্ঞ আদালতের রায় অমান্য করে এমপিও রেজুলেশন প্রদানে টালবাহানা করে আসছেন। এই বিষয়কে কেন্দ্র করে আরিফুল মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক সহ বিভিন্ন দপ্তরে মাদ্রাসার এডহক কমিটির সভাপতি এবং মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অভিযোগ করেন। এ নিয়ে গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর একাধিক সংবাদ মাধমে এ নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়।


রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম বলেন, 'খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং সাংবাদিক আসাদ এর জিডি’র প্রেক্ষিতে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।'

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image