আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট

কুড়িগ্রামে ১০০ শিক্ষার্থী‌কে মেধাবৃত্তি দিলো জনপ্রিয় শিশু কিশোর ম্যাগাজিন "কিশোর কন্ঠ"

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ বুলবুল ইসলাম

মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম সদর , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 3 এপ্রিল, 2026

কুড়িগ্রামে একশ শিক্ষার্থী‌কে মেধাবৃ‌ত্তি পুরুষ্কার দি‌লো দেশের জনপ্রিয় শিশু কিশোর ম্যাগাজিন কিশোর কন্ঠ।  শুক্রবার (৩ এপ্রিল) সকা‌লে জেলা শহ‌রের পৌর টাউনহল মা‌র্কেট অ‌ডিট‌রিয়া‌মে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মোঃ রেজাউল করিম শাকিল। 

বিশেষ হিসেবে বক্তব্য রাখেন, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, কুড়িগ্রাম এর চেয়ারম্যান মোশাররফ হোসেন,  ভাইস চেয়ারম্যান মোবাশ্বের রাশেদীন, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ নুর বখত, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কুড়িগ্রাম এর সাবেক চেয়ারম্যান মাওঃ নিজামুদ্দিন ও অধ্যক্ষ শাহজালাল সবুজ প্রমুখ। 

অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মোঃ রেজাউল করিম শাকিল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা নিজেদেরকে অনেক বেশী সৎ, নৈতিক ও যোগ্য করে গড়ে তুলবে। যেন তোমাদের দ্বারা পরিবার, সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়।"

তিনি আরও বলেন, “একজন শিক্ষার্থী যদি নৈতিকতায় দৃঢ় না হয়, তবে তার অর্জন দীর্ঘস্থায়ী হয় না। সৎ চরিত্র, মানবিকতা ও দেশপ্রেম এই গুণগুলো ধারণ করেই শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সেই আলোকিত মানুষ তৈরির কাজটিই করে যাচ্ছে।”

অনুষ্ঠানে মোট ১০০ জন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ সহ ক্রেস্ট ও বই তুলে দেয়া হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ২০ জন ও সাধারণে ৮০ জন শিক্ষার্থীকে এ পুরস্কার ও বৃত্তি প্রদান করা হয়। 
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image