আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট

খানসামায় জ্বালানী পাম্পে তেল নিতে আসা ১২ চালকের বিরুদ্ধে মামলা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসুদ রানা

মাসুদ রানা , খানসামা , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 2 এপ্রিল, 2026

দিনাজপুরের খানসামা উপজেলায় সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তেল নিতে আসা ১২ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে সড়ক পরিবহন আইন, ২০১৮–এর আওতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার এবং সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস।

অভিযানকালে দেখা যায়, অনেক মোটরসাইকেল চালক বৈধ কাগজপত্র ছাড়াই জ্বালানি তেল নিতে এসেছেন। পাশাপাশি বেশ কয়েকজন চালক হেলমেট ব্যবহার করছিলেন না। যাচাই-বাছাই শেষে এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, অভিযানের আগে মাইকিংয়ের মাধ্যমে ব্যাপকভাবে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। সেখানে স্পষ্টভাবে জানানো হয়, হেলমেট, যানবাহনের বৈধ রেজিস্ট্রেশন ও চালকের ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো মোটরসাইকেল বা যানবাহনে জ্বালানি তেল সরবরাহ করা হবে না।

এছাড়া জ্বালানি তেল সরবরাহের জন্য নির্দিষ্ট সময়সূচিও বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, পেট্রোল ও অকটেন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং ডিজেল সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত সরবরাহ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার বলেন, জ্বালানি তেলের অপব্যবহার রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত ও আইন মেনে চলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image