আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট

সরকার নির্ধারিত মূল্যে হিলিতে মিলছে না এলপিজি গ্যাস

Nuclear Fusion Closer to Becoming a Reality6

গোলাম মোস্তাফিজার রহমান মিলন

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , 59 , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 5 এপ্রিল, 2026

সরকার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়ে নতুন দর নির্ধারণ করলেও দিনাজপুরের হিলিতে সেই দামে মিলছে না গ্যাস সিলিন্ডার। এলপিজি গ্যাসের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সিএনজিচালকরা। গ্যাসের দাম বাড়লেও যাত্রী ভাড়া না বাড়াতে পারায় লোকশানের মুখে পড়েছেন তারা। এদিকে গ্যাসের বাড়তি দাম নেওয়া হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

গত ২ এপ্রিল সরকার সিলিন্ডার প্রতি ৩৮৭ টাকা বাড়িয়ে নতুন করে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করে। সেদিন সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হয়। কিন্তু হিলির বেশীরভাগই দোকানেই এখনও সেই নতুন দামে এলপিজি গ্যাস সিলিন্ডার মিলছে না। কোম্পানিভেদে প্রতিটি সিলিন্ডার ১ হাজার ৯০০ টাকা থেকে ৯৫০টাকা বিক্রি করা হচ্ছে। আগে প্রতি সিলিন্ডার গ্যাসের দাম ১৫০০ টাকা থাকলেও একলাফে তা বেড়ে ৪০০ টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে। এদিকে গ্যাস সংকটের কারনে হিলি বিরামপুর রুটে ২৫টির মতো সিএনজি চলাচল করলেও এখন তা কমে ১০ থেকে ১৫টিতে নেমেছে।

সিএনজিচালক আলতাফ হোসেন বলেন, এমনিতে তো যাত্রী নেই তার উপর গ্যাসের দাম বেড়ে যাওয়ায় আমাদের তো আয় রোজগার কমে  গিয়েছে। একটা গ্যাসের দাম ছিল ১৫০০ টাকা, এখন হয়েছে ১৯০০ টাকা। সিলিন্ডার প্রতি ৪০০ টাকা বেশি হয়ে গেছে। এতে আমাদের খুব দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে।


সিএনজিচালক খলিলুর রহমান বলেন, বর্তমান গ্যাসের দাম বেশি। এজন্য গাড়ি চালিয়ে আমাদের পোষায় না। আগে ছিল ৬২ টাকা গ্যাসের লিটার বর্তমান এখন বিক্রি হচ্ছে ৮০ টাকা। আর এলপিজি সিলিন্ডার ১২ কেজির দাম ছিল ১৫০০ টাকা, এখন বর্তমানে আমরা কিনেছি ১৯০০ টাকা। এজন্য গাড়ি চালায়ে আমাদের পোষাচ্ছে না।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image