আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট

ঘোড়াঘাটে ট্রাকচাপায় ভ্যানচালকের মৃত্যু

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ মাহফুজুর রহমান

মোঃ মাহফুজুর রহমান , ঘোড়াঘাট , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 6 এপ্রিল, 2026

দিনাজপুরের ঘোড়াঘাটে অজ্ঞাতনামা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবলু মিয়া (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানে থাকা এক যাত্রী আহত হয়েছেন।

রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের নিতাইশা মোড়ে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক বাবলু মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোগলাগাড়ি মাঠপাড়া এলাকার বাসিন্দা। আহত যাত্রী হারুনুর রশিদ (৪২) একই উপজেলার বৈরী হোসেনপুর এলাকার।

আহত ভ্যানযাত্রী হারুনুর রশিদ জানান, তিনি ব্যাটারিচালিত ভ্যানটি রিজার্ভ নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোবিন্দগঞ্জ থেকে পৌরশহরের ওসমানপুর বাজারে আসেন। কাজ শেষে ফেরার পথে নিতাইশা মোড়ে মহাসড়কের ওপর থাকা উঁচু ঢিবির ওপর ভ্যানের সামনের চাকা উঠে গিয়ে সেটি উল্টে যায়। এ সময় ভ্যানচালক ছিটকে সড়কের ডান পাশে পড়ে যান এবং তিনি বাম পাশে পড়েন। ঠিক তখনই গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী দ্রুতগতির একটি ট্রাক ভ্যানচালককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মৃত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image