আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট

দিনাজপুরের বিরলে নতুন বিওপি উদ্বোধন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 17 এপ্রিল, 2026

সীমান্ত সুরক্ষা জোরদার এবং চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের বিরল উপজেলায় নতুন একটি বর্ডার আউট পোস্ট (বিওপি) উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার সীমান্তবর্তী মৌচোষা এলাকায় ‘মৌচোষা’ বিওপির উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি, জি+। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বিওপির কার্যক্রমের সূচনা করেন। পরে বিওপি প্রাঙ্গণে একটি আমগাছের চারা রোপণ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিকূল পরিবেশেও ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত দিয়ে কোনো দুষ্কৃতিকারী যাতে অবৈধ কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।”

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় জ্বালানি ও ভোজ্যতেলের পাচার প্রতিরোধে বিশেষ চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত থাকলে সীমান্ত অপরাধ আরও কমিয়ে আনা সম্ভব হবে।

বিজিবি সূত্র জানায়, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর আওতাধীন কিশোরীগঞ্জ ও রামচন্দ্রপুর বিওপির মধ্যবর্তী শূন্যরেখা সংলগ্ন এলাকায় মাদক, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে এই নতুন ‘মৌচোষা’ বিওপি স্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই বিওপি চালু হওয়ায় দিনাজপুর ব্যাটালিয়নের আওতাধীন প্রায় ৯৯ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে এবং সীমান্তে স্থিতিশীলতা ও আস্থার পরিবেশ আরও সুদৃঢ় হবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image