আজঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ -এ ৬ বৈশাখ ১৪৩৩ - ২ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট • অবৈধ অর্থ উদ্ধারে আইন প্রণয়নের দাবি : প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি • কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার • কাউনিয়ায় তিস্তার চরে মিষ্টি কুমড়ার ভালো ফলনে চাষীরা খুশি • কুমিল্লায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন • কাউনিয়া বিশুদ্ধ পানির সংকট চরমে উপজেলা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নলকূপটি নষ্ট

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রংপুর নিউজ ডেস্ক

রংপুর নিউজ ডেস্ক

আপডেটঃ 8 আগস্ট, 2025

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বৃদ্ধ, শিশু ও নারীরাও রয়েছেন।
এর ফলে গাজায় মোট প্রাণহানির সংখ্যা ৬১ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র।

এর মধ্যে গাজা শহরের উত্তর-পশ্চিমে আল-শাতি শরণার্থী শিবিরে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে হামলায় তিনজন নিহত হন। উত্তর গাজার শেখ রিদওয়ান এলাকায় এক বৃদ্ধ এবং দুই নারী নিহত হন।

পূর্ব গাজার আল-তুফাহ এলাকায় এক নারী নিহত হন। একই এলাকায় একটি তাঁবুতে আশ্রয় নেওয়া এক পরিবার — পিতা, মাতা ও চার শিশু — ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি অ্যাপার্টমেন্টে হামলায় চারজন নিহত হয়। নিহতদের মধ্যে দুইজনই শিশু।

এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসে একটি বাড়িতে গোলাবর্ষণে পাঁচজন নিহত হয়েছেন। হামলায় সেখানে আগুন ধরে যায়। খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে হওয়া ড্রোন হামলায় এক নারী ও তার শিশু নিহত হয়েছেন। খান ইউনিসের পূর্বাঞ্চল বানি সুহেইলায় আরও তিনজন বেসামরিক নাগরিক নিহত হন।

রাফাহ শহরে ত্রাণ নেওয়ার জন্য অপেক্ষমাণ অবস্থায় ইসরায়েলি গুলিতে পাঁচজন নিহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ৬১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় পুরো অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দুর্ভিক্ষের মুখে পড়েছে।

গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।

পাশাপাশি গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও মামলা চলছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image