সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় কাঠগড়া যুব সমাজের গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত
আজ শুক্রবার গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ১নং বামনডাঙ্গা ইউনিয়নের কাঠগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কাঠগড়া যুব সমাজের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. আব্দুস সোবহান সাবেক বিভাগীয় পরিচালক স্বাস্থ্য, রাজশাহী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা ক্বারী বায়োজিদ হোসেন বিপ্লবী, খতিব,বামনডাঙ্গা স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আবুল কাশেম,সাবেক সভাপতি,মাওলানা আঃ লতিফ হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানা কাঠগড়া,মোঃ মোজাফফর হক তোতা,সভাপতি, কাঠগড়া জামে মসজিদ,তৌফিকুর রহমান আইনী মুকুট,মোস্তাফিজার রহমান,আব্দুস সালাম আকন্দ সহ প্রমূখ।
রুবেল আহমেদ এর সঞ্চালনায় গণ ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যান কামনায় দোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন