আজঃ বুধবার, ২৪ জুন, ২০২৬ -এ ১০ আষাঢ় ১৪৩৩ - ৮ মুহাররম ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন • নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন • ভূরুঙ্গামারীর চরে মরিচ ক্ষেতে ১০ ফুটের গাঁজাগাছ, পুলিশি অভিযান উদ্ধার • পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা; ফ্যামিলি কার্ড, ভিজিডি ও কৃষি প্রণোদনা নিয়ে আলোচনা • পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ • পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন • নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন • ভূরুঙ্গামারীর চরে মরিচ ক্ষেতে ১০ ফুটের গাঁজাগাছ, পুলিশি অভিযান উদ্ধার • পঞ্চগড়ে মহিলা দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা; ফ্যামিলি কার্ড, ভিজিডি ও কৃষি প্রণোদনা নিয়ে আলোচনা • পীরগাছায় গভীর রাতে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, নগদ অর্থ লুটের অভিযোগ

সুন্দরগঞ্জে কালোবাজারে প্রতি লিটার ৩০০ টাকা দরে তেল বিক্রির দায়ে এক মাদ্রাসা শিক্ষকের পাঁচ হাজার টাকা জরিমানা।

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নুরুন্নবী মিয়া

মোঃ নুরুন্নবী মিয়া , সুন্দরগঞ্জ , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 15 এপ্রিল, 2026

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার নগর কাঠগড়ায় মাদ্রাসা  শিক্ষক  আব্দুল মতিন মিয়ার বাসা থেকে ৩০০টাকা দরে কালো বাজারে তেল বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পাঁচ হাজার টাকা জরিমানা করেন।​অভিযুক্ত আব্দুল মতিন মিঠাপুকুর উপজেলার মাঠের হাট আব্দুল্লাহ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে কাটগড়া হাটের একটি ভাড়া বাসায় বসবাস করছেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন পাল এই দণ্ডাদেশ প্রদান করেন। এসময় তার বাসা থেকে ১৩ লিটার অবৈধ মজুদকৃত অকটেন জব্দ করা হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক আব্দুল মতিন এলাকায় জ্বালানি তেলের কৃত্রিম সংকটের সুযোগ নিয়ে নিজ বাসায় পেট্রোল ও অকটেন মজুদ করে চড়া দামে বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে গোয়েন্দা সংস্থার দুই সদস্য ক্রেতা সেজে তার কাছে যান এবং দুই লিটার অকটেন বেশি মূল্যে সংগ্রহ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর তারা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন।​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট রমেন পাল ও পুলিশের একটি দল। অভিযানে ওই বাসা থেকে ১৩ লিটার অকটেন জব্দ করা হয় এবং কালোবাজারে তেল বিক্রির অপরাধে আব্দুল মতিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।​একজন মাদ্রাসা শিক্ষকের এমন অনৈতিক কাজে লিপ্ত থাকার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image