আজঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ -এ ১১ ভাদ্র ১৪৩৩ - ১২ রবিউল আউয়াল ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• বেরোবির বিজয়-২৪ হলের রিডিং রুম ও মসজিদে এসি, স্বস্তিতে শিক্ষার্থীরা • দীর্ঘ দুই বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী যাতায়াত বেড়েছে • বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট ৬ বছর ধরে বন্ধ : ২০০ কোটি টাকা ব্যয়ে হবে চালু • বেরোবিতে অতিরিক্ত বাস চালুর দাবিতে স্মারকলিপি প্রদান • জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের সরাসরি মানুষের কাছে যেতে হবে- হুইপ আখতারুজ্জামান মিয়া। • বেরোবির বিজয়-২৪ হলের রিডিং রুম ও মসজিদে এসি, স্বস্তিতে শিক্ষার্থীরা • দীর্ঘ দুই বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী যাতায়াত বেড়েছে • বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট ৬ বছর ধরে বন্ধ : ২০০ কোটি টাকা ব্যয়ে হবে চালু • বেরোবিতে অতিরিক্ত বাস চালুর দাবিতে স্মারকলিপি প্রদান • জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের সরাসরি মানুষের কাছে যেতে হবে- হুইপ আখতারুজ্জামান মিয়া।

সুন্দরগঞ্জে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সিসি সড়কের উদ্বোধন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নুরুন্নবী মিয়া

মোঃ নুরুন্নবী মিয়া , সুন্দরগঞ্জ , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 6 জুলাই, 2026

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের পশ্চিম জামাল জামে মসজিদ হতে হাফিজার রহমানের বাড়ি পর্যন্ত ৫৮ মিটার অর্থাৎ ১৯০ ফিট সিসি রাস্তার কাজের মধ্যে দিয়ে ২৯ গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে সংসদ অধ্যাপক মাজেদুর রহমান গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় টিআর এর কাজের উদ্‌বোধন করা হয়।
উদ্‌বোধনী অনুষ্ঠানে সাংসদ মাজেদুর রহমানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমার মোঃ শফিকুল ইসলাম শামীম। কাজের গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকল্প চেয়ারম্যান শফিকুল ইসলাম শামীম জানান, এই প্রথম পিসি ছাড়াই শতভাগ সততার সাথে প্রকল্পের অর্থ ব্যয় করে সিসি রাস্তাটি করা হচ্ছে। এ সময় আরো উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড সভাপতি মোঃ সানজু মিয়া, হাফেজ মওলানা সামিউল ইসলাম, ক্বারী মোহাম্মদ ওসমান,মাওলানা রফিকুল ইসলাম রফিক, অবসর প্রাপ্ত সেনা মোঃ সাহেব মিয়া, রফিকুল ইসলাম, রাজু আহম্মেদ, যুব নেতা শেখ সাদি,মধ্যহাতীবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দূর রশিদ মিয়া সহ প্রমুখ। 
উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও এলাকাবাসী জানান, -প্রকল্প চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শামীমের প্রচেষ্টায় বর্ষাকালে দীর্ঘদিনের যে জনদুর্ভোগ সৃষ্টি হতো তা এ কাজের মধ্যে দিয়ে কিছুটা লাঘব হবে।
শেষে উন্নয়ন প্রকল্পের ধারা অব্যাহত রাখতে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image