জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুন্দরগঞ্জে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩
উপজেলা নির্বাহী অফিসার মিজ্ ঈফফাত জাহান তুলির সার্বিক তত্ত্বাবধান ও নেতৃত্বে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। তার দক্ষ ব্যবস্থাপনায় পুরো আয়োজনটি ছিল সবার কাছে প্রশংসিত। শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে প্রাণ ফিরে পায় বাঙালির চিরায়ত ঐতিহ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯ গাইবান্ধা-০১ আসনের সংসদ সদস্য মোঃ মাজেদুর রহমান। তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “নববর্ষ ১৪৩৩ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনা করি।”
অপরদিকে, উপজেলা নির্বাহী অফিসার মিজ্ ঈফফাত জাহান তুলি বলেন, “নববর্ষের এই আয়োজন শুধু উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রশাসনের পক্ষ থেকে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, স্থানীয় জনগণের অংশগ্রহণেই অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে এবং এ ধরনের আয়োজন সামাজিক বন্ধন দৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে।
শোভাযাত্রা ছাড়াও দিনব্যাপী লাঠিখেলা,বালিশ খেলা,হাড়ি ভাঙা খেলা ছাড়াও উপজেলার সনামধন্য সাংস্কৃতিক সংগঠনের পরিবেনায় নাচে গানে নিজ নিজ সংস্কৃতি দর্শকদের মাঝে তুলে ধরেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি পরিণত হয় এক মিলনমেলায়।
উপস্থিত সাধারণ মানুষ এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, উপজেলা প্রশাসনের এ উদ্যোগ সুন্দরগঞ্জে নববর্ষ উদযাপনকে নতুন মাত্রা দিয়েছে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন