মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

পলাশবাড়ীতে এন‌সি‌পি'র মত‌বিনিময় সভা অনুষ্ঠিত

পলাশবাড়ীতে এন‌সি‌পি'র মত‌বিনিময় সভা অনুষ্ঠিত

আশরাফুজ্জামান সরকার

আশরাফুজ্জামান সরকার , পলাশবাড়ী , গাইবান্ধা প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৪ দুপুর আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২২ দুপুর
  • উপজেলা: পলাশবাড়ী
  • জেলা: গাইবান্ধা
  • বিভাগ: রংপুর

গাইবান্ধার পলাশবাড়ীতে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মহদীপুর ইউনিয়নের গোয়ালপাড়া লক্ষীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এন‌সি‌পি পলাশবাড়ী উপজেলা শাখা প্রধান সমন্বয়কারী আবু বক্কর সিদ্দিকের সভাপ‌তি‌ত্বে ও যুগ্ম সমন্বয়কারী মাসুম সরকার জিল্লুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এনসিপি কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলা প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম সমন্বয়কারী রা‌শেদুল ইসলাম জু‌য়েল,  জেলা সদস‌্য এ্যাডঃ জা‌কিউল ইসলাম স্বা‌ধীন ও কাজল রেখা পিং‌কি প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাসুম সরকার ও সার্বিক তত্বাবধানে ছিলেন অবঃ বিজিবি সদস্য শাহারুল ইসলাম।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম