আজঃ বুধবার, ০৬ মে, ২০২৬ -এ ২৩ বৈশাখ ১৪৩৩ - ১৯ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• জ্বালানি তেলের তীব্র সংকট, ভূরুঙ্গামারীতে অবস্থিত দেশের ১৮তম সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়িক কার্যক্রম প্রায় স্থবির • ঘোড়াঘাট প্রেস ক্লাবের ৩৯ তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত • "সত্যের সন্ধানে, দুর্নীতি রুখতে : দুদক-সাংবাদিক মতবিনিময়" • পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রমের ত্রৈমাসিক সমন্বয় সভায় ভরণপোষণ অন্তর্ভুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা • চিরিরবন্দরে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত। • জ্বালানি তেলের তীব্র সংকট, ভূরুঙ্গামারীতে অবস্থিত দেশের ১৮তম সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়িক কার্যক্রম প্রায় স্থবির • ঘোড়াঘাট প্রেস ক্লাবের ৩৯ তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত • "সত্যের সন্ধানে, দুর্নীতি রুখতে : দুদক-সাংবাদিক মতবিনিময়" • পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রমের ত্রৈমাসিক সমন্বয় সভায় ভরণপোষণ অন্তর্ভুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা • চিরিরবন্দরে কৃষকদের পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত।

"যাত্রীদের জীবন বাঁচলো, কিন্তু পা হারালেন বাস চালক"

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 5 মে, 2026

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্কায় দুই পা হারিয়েছেন শান্ত মিয়া (২৬) নামের এক বাস চালক। এ ঘটনায় আরও তিন যাত্রী
আহত হয়েছেন। মঙ্গলবার সকালের দিকে উপজেলা শহরের পান্তাপাড়া এলাকায় এই দূর্ঘনা ঘটে। 

আহত বাস চালক শান্ত মিয়া গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের কুপতলা গ্রামের লুৎফর রহমানের পুত্র বলে জানা গেছে। আহত তিন যাত্রী হচ্ছেন জেলার সুন্দরগঞ্জ উপজেলার ছাইতানতলা এলাকার মজিবর রহমানের ছেলে সিজু মিয়া (৩০), কুড়িগ্রামের চিলমারী উপজেলার মাঝিপাড়ার বিষ্ণু রায়ের স্ত্রী সাথী রাণী (২০) ও বগুড়ার শিবগঞ্জ গণকপাড়া এলাকার আজিজার রহমানের ছেলে মানিক মিয়া (৩১)।

স্থানীয়রা ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়ায় নিমার্ণাধীন ফ্লাইওভারের নিচে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে গাইবান্ধাগামী সৈকত ট্রাভেলসের একটি বাস ওই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ তিন যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে বাসচালকের এক পা সম্পূর্ণ ও আরেক পা আংশিক বিচ্ছিন্ন হয়ে গেছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস রেজিস্ট্রেশন অফিসার মাসুদ রানা জানান, আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, ঘুমের কারণে ওই বাসচালক দুর্ঘটনার শিকার হন। তিনি জানান, আহত বাসচালককে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image