আজঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬ -এ ২ চৈত্র ১৪৩২ - ২৭ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া

আসাম থেকে পাইপ লাইনে সরাসরি পার্বতীপুরের ডিপোতে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রুকুনুজ্জামান

রুকুনুজ্জামান , পার্বতীপুর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 10 মার্চ, 2026

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপ লাইনে সরাসরি দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে আসতে শুরু করেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল। ৬০ ঘণ্টার মধ্যে আগামীকাল ডিজেল পৌঁছাবে ডিপোর সংরক্ষণাগারে।

ডিপোর ব্যবস্থাপক আহসান হাবিব জানান, গতকাল সোমবার বিকাল থেকে পাইপ লাইনে পাম্পিং করে ডিজেল সরবরাহ শুরু হয়েছে নূমালীগড় রিফাইনারী থেকে। পাইপ লাইনে তেল পেছাচ্ছে ডিপোতে।

জানা গেছে, কৃষি নির্ভর উত্তরের ৮ জেলায় চাষাবাদ সেচে জ্বালানি সরবরাহ নিশ্চিতের পাশাপাশি ডিজেল নির্ভর জ্বালানি সরবরাহ যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে পাইপ লাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ নিতে ২০১৭ সালে ভারতের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চলতি বছর পর্যন্ত ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আসবে পাইপলাইন বেয়ে। 

রাজনৈতিক কর্মসূচিতে, রেলপথ এবং যানবাহন চলাচলে ঝুঁকি এড়াতে ভারতের আসামের নূমালীগড় রিফাইনারী কেন্দ্র থেকে দিনাজপুরের পাবর্তীপুর পর্যন্ত দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হয়েছে।  

নুমালীগড় রিফাইনারি থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির জন্য আগেই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তি অনুযায়ী ফেব্রুয়ারি মাস পর্যন্ত ৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়ামে কর্পোরেশন বিপিসি। ডিজেল আমদানিতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৬২ কোটি টাকা। এর একটি অংশ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন নিজস্ব অর্থায়নে এবং বাকি অঙ্ক ব্যাংক ঋণের মাধ্যমে পরিশোধ করা হবে।

এছাড়াও, আগামী ৪ মাসের মধ্যে ওই পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত আরো ৫০ হাজার টন ডিজেল আমদানির জন্য জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি।


 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image