আজঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ -এ ৭ বৈশাখ ১৪৩৩ - ৩ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• চিরিরবন্দরে ৩ হাজার ফুয়েল কার্ড বিতরণ, কার্ড ছাড়া মিলবে না জ্বালানি। • প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে খানসামায় দুইজনের জেল ও জরিমানা • পঞ্চগড়ে আর্থিক অনিয়মের সত্যতা পাওয়া ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাকে শোকজ • নীলফামারীতে বজ্রপাতে ভ্যানচালকের মৃত্যু, আহত শিক্ষক • নীলফামারীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু • চিরিরবন্দরে ৩ হাজার ফুয়েল কার্ড বিতরণ, কার্ড ছাড়া মিলবে না জ্বালানি। • প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে খানসামায় দুইজনের জেল ও জরিমানা • পঞ্চগড়ে আর্থিক অনিয়মের সত্যতা পাওয়া ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাকে শোকজ • নীলফামারীতে বজ্রপাতে ভ্যানচালকের মৃত্যু, আহত শিক্ষক • নীলফামারীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে খানসামায় দুইজনের জেল ও জরিমানা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এনামুল মবিন সবুজ

এনামুল মবিন সবুজ , চিরিরবন্দর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 20 এপ্রিল, 2026

দিনাজপুর জেলার খানসামা উপজেলায় প্রকাশ্যে জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার রামকলা হাটের পূর্ব দিকে কয়ঠারঝাড় নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— উপজেলার টংগুয়া গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে মো. আসেদুল ইসলাম (৫৫) এবং সুবর্ণখুলি গ্রামের মৃত বাছেন আলীর ছেলে মো. মহসিন আলী (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় রাত হলেই নিয়মিত জুয়ার আসর বসত। অভিযানকালে ডাবু খেলা চলার সময় ডাবুর বোর্ডসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় জুয়ার আসরে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়। পরে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করে প্রকাশ্যে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার জানান, আটক দুইজনকে বঙ্গীয় প্রকাশ্যে জুয়া আইন, ১৮৬৭–এর আওতায় এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে একশত টাকা করে জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় জুয়া ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেত সরদার বলেন, আটককৃতদের
সোমবার (২০ এপ্রিল) জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image