আজঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬ -এ ৪ শ্রাবণ ১৪৩৩ - ৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মেসেঞ্জারে হুমকি ও অশালীন গালিগালাজের অভিযোগ, থানায় অভিযোগ • চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদরাসাছাত্রের মৃত্যু • রৌমারীতে ইয়াবাসহ আটক তিন ব্যক্তিকে সালিশে ছেড়ে দেওয়ার অভিযোগ • সন্তানের জন্য মায়ের আহাজারি, অপহরণের দেড় মাসেও মিলেনি সন্তানের সন্ধান • ডিমলায় স্কয়ার ক্লিনিকের বিরুদ্ধে চিকিৎসা গাফিলতির অভিযোগ, প্রসূতির মৃত্যু • সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মেসেঞ্জারে হুমকি ও অশালীন গালিগালাজের অভিযোগ, থানায় অভিযোগ • চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদরাসাছাত্রের মৃত্যু • রৌমারীতে ইয়াবাসহ আটক তিন ব্যক্তিকে সালিশে ছেড়ে দেওয়ার অভিযোগ • সন্তানের জন্য মায়ের আহাজারি, অপহরণের দেড় মাসেও মিলেনি সন্তানের সন্ধান • ডিমলায় স্কয়ার ক্লিনিকের বিরুদ্ধে চিকিৎসা গাফিলতির অভিযোগ, প্রসূতির মৃত্যু

প্রাথমিক বৃত্তিতে আবারও সাফল্য, খানসামার রয়েল স্টার স্কুলের ১০ শিক্ষার্থীর কৃতিত্ব

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসুদ রানা

মাসুদ রানা , খানসামা , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 18 জুলাই, 2026

দিনাজপুরের খানসামা উপজেলায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে আবারও সাফল্যের স্বাক্ষর রাখল রয়েল স্টার স্কুল। উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের চৌরঙ্গী মোড়ে অবস্থিত প্রতিষ্ঠানটি প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। এ সাফল্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয়দের মাঝে।

গত ১২ জুলাই সারা দেশে একযোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে খানসামা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৪৬ জন এবং সাধারণ গ্রেডে ৩০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। অন্যদিকে, বেসরকারি বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ১৩ জন ও সাধারণ গ্রেডে ১৯ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েল স্টার স্কুল থেকে সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৫ জন এবং সাধারণ গ্রেডে ৫ জন শিক্ষার্থী রয়েছে। এছাড়া উইনার রেসিডেন্সিয়াল স্কুল ট্যালেন্টপুলে ২ জন, সাধারণ গ্রেডে ৩ জন, মোট ৫ জন; ট্যালেন্ট সার্চ রেসিডেন্সিয়াল স্কুল ট্যালেন্টপুলে ১ জন, সাধারণ গ্রেডে ৪ জন, মোট ৫ জন; রিলিফ পাবলিক মডেল স্কুল ট্যালেন্টপুলে ১ জন, সাধারণ গ্রেডে ৪ জন, মোট ৫ জন; অবজারভেন্ট রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ট্যালেন্টপুলে ২ জন, মোট ২ জন; খানসামা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে ট্যালেন্টপুলে ২ জন, মোট ২ জন; মেরিট ক্রিয়েটিভ স্কুলে সাধারণ গ্রেডে ৩ জন, মোট ৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

রয়েল স্টার স্কুলের ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— তাকিউদ্দীন ইসলাম ত্বহা, জাকিয়া তুজ জোহরা, মরিয়ম আক্তার, আইরিন পারভিন ও রাজ আহমেদ শেখর। সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলেন— সালমা সাবিহা, মুহতামিম ইসলাম তামিম, সামিরুল মুমিনীন মুনিম, নেওয়াজ শরীফ নিরব ও আসমা সিদ্দিকা।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি প্রকাশ করে বলেন, "আমরা এই স্কুলে অত্যন্ত আনন্দের সঙ্গে লেখাপড়া করি। শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা, নিয়মিত ক্লাস ও পরীক্ষার মাধ্যমে নিজেদের ভালোভাবে প্রস্তুত করতে পেরেছি। এই অর্জন আমাদের আরও মনোযোগী হয়ে পড়াশোনা করার অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতেও বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।"

এ বিষয়ে রয়েল স্টার স্কুলের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন বলেন, "প্রতিষ্ঠার পর থেকেই আমরা শিক্ষার গুণগত মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই প্রতি বছরের মতো এবারও আমরা ভালো ফলাফল অর্জন করেছি। বৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানাই। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।"

তিনি আরও বলেন, "আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল নয়; নৈতিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলা। সবার সহযোগিতা থাকলে আগামী দিনেও রয়েল স্টার স্কুল আরও বড় সাফল্য অর্জন করবে বলে আমরা আশাবাদী।"

রয়েল স্টার স্কুলের এ সাফল্য শুধু প্রতিষ্ঠানটির নয়, বরং খানসামা উপজেলার বেসরকারি শিক্ষাব্যবস্থার জন্যও একটি গর্বের অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। বিদ্যালয়ের এই ধারাবাহিক কৃতিত্বে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image