মূল কনটেন্টে যান
আজঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ -এ ২৭ ভাদ্র ১৪৩৩ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

সাড়ে ৫ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে আবার পাথর আমদানি শুরু

সাড়ে ৫ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে আবার পাথর আমদানি শুরু

গোলাম মোস্তাফিজার রহমান মিলন

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , 59 , দিনাজপুর প্রতিনিধিঃ

প্রকাশিতঃ ২৮ জুলাই, ২০২৬, ২:৪১ দুপুর আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২২ দুপুর
  • উপজেলা: হাকিমপুর
  • জেলা: দিনাজপুর
  • বিভাগ: রংপুর

দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পাথর আমদানি শুরু হয়েছে। এতে বন্দর-সংশ্লিষ্ট ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহন খাতের সঙ্গে জড়িতদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

গতকাল সোমবার (২৭ জুলাই) সকালে ভারত থেকে পাথরবোঝাই প্রথম ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মাধ্যমে এ কার্যক্রম পুনরায় শুরু হয়।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে পাথর আমদানি বন্ধ থাকায় বন্দরের ব্যবসায়িক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছিল। বিশেষ করে পাথর ব্যবসার সঙ্গে জড়িত আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, শ্রমিক ও পরিবহন খাতের অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

আমদানিকারকরা জানান, দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পুনরায় পাথর আমদানির সুযোগ সৃষ্টি হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে নির্মাণকাজে পাথরের চাহিদা পূরণ সহজ হবে এবং বাজারে সরবরাহও বাড়বে।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা বলেন, পাথর আমদানি চালু হওয়ায় বন্দরের সার্বিক কার্যক্রম আরও চাঙ্গা হবে। এর ফলে রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের কর্মসংস্থানও বাড়বে।

বন্দরের পানামা হিলি পোর্ট লিংকের অশিত কুমার শানলান জানান, নিয়ম মেনে পাথর আমদানির কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এই কার্যক্রম স্বাভাবিকভাবে অব্যাহত থাকবে বলে তাঁরা আশা করছেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

মতামত ও কলাম